ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

হলে আমাদের ফুসফুসে দহন হত আবার একুশ শতাংশের চেয়ে কম হলে আমাদের রক্তে অবস্থিত খাদ্যকণাকে ভাঙ্গতে অক্ষম হত। এর মানে হল বাতাসে অক্সিজেনের এই পরিমাণের তারতম্য হলে মানুষ ও প্রাণীরা জীবন ধারণ করতে পারত না। আশ্চর্যের ব্যাপার হল বাতাসের এই অনুপাত ভূপৃষ্ঠের সর্বত্রই প্রায় অপরিবর্তনশীল। এটি আমাদের জন্য এক বড় নিয়ামত। এটি মহান আল্লাহ্‌ তা'আলার অস্তিত্ব, ক্ষমতা ও পরম দয়ার প্রতি নির্দেশ করে, তাই নয় কি? অনুরূপভাবে চক্ষু থেকে নক্ষত্র সবকিছুই তাঁর প্রতি নির্দেশ করে। বিজ্ঞানের আবিস্কৃত সকল সুত্র ও নিয়ম কানুন, সুক্ষমাতিসুক্ষম কার্য প্রণালীর যিনি সৃষ্টিকর্তা তাঁর মাঝে কোন ধরণের ঘাটতি বা ত্রুটি থাকা সম্ভব কি?! উপরিউক্ত সিফাতগুলি ব্যতীত অন্যান্য মহৎ গুনাবলীসমূহ সৃষ্টির মাঝেও দেখা যায়। এগুলিকে মহান আল্লাহ্‌ তা'আলাই সৃষ্টির মাঝে নিহিত করেছেন। এই সিফাতগুলি যদি আপন সত্ত্বায় বিদ্যমান না থাকত তবে মাখলুকের মাঝে কিভাবে তিনি সৃষ্টি করলেন? সৃষ্টির মাঝে বিদ্যমান উত্তম সিফাতসমুহ যদি স্রষ্টার মাঝে না থাকত তবে তো সুষ্টিই তাঁর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করত! যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একারণেই আমরা বলি যে, জগতের ক্রষ্টার মাঝে, সমস্ত উত্তম ও মহান সিফাতসমুহ বিদ্যমান থাকা আবশ্যক একইভাবে সকল ধরণের ত্রুটি বিচ্যুতি ও মন্দ সিফাত থেকেও তীঁর মুক্ত থাকা জরুরী। কেননা ত্রুটিপূর্ণ কেউ খোদা বা সৃষ্টিকর্তা হতে পারে না। ফুক্তির দ্বারা প্রমাণিত এইসব দলিলতো আছেই, একইসাথে বহু আয়াতে করীমা ও হাদিস শরীফে আল্লাহ্‌ তা'আলার এঁ সব উত্তম সিফাতের প্রকৃত অধিকারী হওয়ার ব্যাপারে আমাদেরকে স্পষ্টভাবে অবহিত করা হয়েছে। অতএব এ বিষয়ে সন্দেহ পোষণ করা জায়েজ নয়। সন্দেহ করলে তা কুফরের কারণ হবে। উপরে বর্নিত এই আটটি উত্তম সিফাতকে 'সিফাত-ই সুবুতিয়্যা' বলা হয়। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার সিফাত-ই সুবুতিয়্যা আটটি। সমস্ত কামাল 26

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।