তা'আলার শরিক অনুরূপ। অর্থাৎ, আল্লাহ্ তা'আলার কোন অংশীদার বা তাঁর মত কোন কিছুর অস্তিত্ব অসম্ভব। তৃতীয় প্রকারের অস্তিত্ব হল মুমকিনুল উজুদ। অর্থাৎ, যা অস্তিত্বশীলও হতে পারে আবার অস্তিত্বহীনও হতে পারে। সমস্ত সৃষ্টি ও জগতসমূহ অনুরূপ। উজ্ুদের বিপরীত হল আদম। আদম অর্থ শুন্যতা। সৃষ্টিজগত তথা সবকিছুই অস্তিত্ব লাভের পূর্বে শুন্য ছিল। অর্থাৎ অস্তিত্বহীন ছিল] মওজুদ তথা অস্তিত্বশীল কিছু দুই ধরণের হয়। এর একটি মুমকিন আর দ্বিতীয়টি ওয়াজিব। যদি মওজুদ শুধুমাত্র মুমকিন হত আর ওয়াজিবুল উজুদ না হত তবে কোন কিছুই অভ্িত্বপ্রাপ্ত হত না। [কেননা, শূন্য থেকে অস্তিত্ব লাভ করা একধরণের পরিবর্তন, একটি ক্রিয়া। পদার্থ বিজ্ঞানের সুন্রানুযায়ী, যে কোন বস্তুতে কোন ক্রিয়া সংঘটিত হওয়ার জন্য, ঞঁ বস্তুতে বাইরের থেকে কোন শক্তি প্রয়োগ করতে হয় এবং এ শক্তির উৎসের অস্তিত্ব « বস্তুর পূর্ব থেকেই বিদ্যমান থাকা আবশ্যক।] একারণে, মুমকিন মওজুদ, আপনাআপনি অস্তিত্ব পেতে পারে না ও অস্তিত্বে অধিষ্ঠিতও থাকতে পারে না। কোন শক্তি যদি তাকে প্রভাবিত না করত তবে তা সর্বদা অস্তিত্বহীনই থাকত। কখনো অস্তিত্বশীল হত না। যা নিজেকেই অস্তিত্ব দিতে পারে না তা আবশ্যিকভাবেই অন্য কোন মুমকিনকে অস্তিত্ব দিতে পারে না, সৃষ্টি করতে পারে না। ওয়াজিবুল উজুদই কেবল মুমকিনকে সৃষ্টি করতে পারে। জগতের অস্তিত্ব, একে শুন্য থেকে অস্তিত্ব দানকারী এক স্রষ্টার অস্তিত্বের প্রতি নির্দেশ করে। অতএব, দেখা যাচ্ছে যে হাদিস ও মুমকিন নয় এমন একমাত্র উজুদ হল 'ওয়াজিবুল উজুদ' যিনি সর্বদাই বিদ্যমান ও সমস্ত মুমকিনের অস্তিত্বপ্রাপ্তির একমাত্র কারণ। তিনি কাদিম অর্থাৎ যার কোন শুরু নাই, সর্বদাই অস্তিত্ববান। ওয়াজিবুল উজুদের অর্থ হল, যার অস্তিত্ব কোনভাবেই পরনির্ভরশীল নয় বরং আত্মনির্ভরশীল। অর্থাৎ আপনাআপনিই সর্বদা অস্তিত্ববান। যার অস্তিত্বের ক্ষেত্রে কারো নুন্যতম অবদান নাই। অত্তিত্বে 24
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।