জগতই মুমকিন ও হাদিস। অর্থাৎ, শুন্য থেকে অস্তিত্ব পেতে পারে, অস্তিত্ব হারিয়ে বিলীন হয়ে যেতে পারে এবং শুন্য থেকে অস্তিত্ব প্রাপ্ত হয়েছে বুঝায়। "ঘখন কিছুই ছিলনা তখনও আল্লাহ্ তাআলা ছিলেন' এই হাদিস শরীফটি এই বিষয়ে আমাদেরকে অবহিত করছে। জগত যে হাদিস অর্থাৎ পরবর্তীতে সৃষ্টি করা হয়েছে তার আরেকটি দলিল হল, এই জগত প্রতিটি মুহুর্তেই পরিবর্তিত হচ্ছে, ধ্বংস ও গঠন হচ্ছে জগতের সবকিছুই পরিবর্তিত হচ্ছে। কাদিম তথা অনাদি কোন কিছু অপরিবর্তনশীল হয়। কেবলমাত্র মহান আল্লাহ্ তা'আলার জাতী [্বীয় সম্ত্বা] ও সিফাতসমূহ কাদিম। এগুলি অপরিবর্তনশীল। [জগতে সর্বদাই ভৌত পরিবর্তনের মাধ্যমে বস্তুর অবস্থার রূপান্তর হচ্ছে আর রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়। এই প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়। পরবর্তীতে আবিষ্কৃত নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বস্তু ও অণু পরমাণুও বিলীন হয়ে শক্তিতে রূপান্তরিত হয়।] জগতের এরূপ পরিবর্তনশীলতা, একের অপরের থেকে অস্তিত্ব অর্জন অনাদি হতে পারে না। অবশ্যই এর সুচনা আছে। শুন্য থেকে অস্তিত্ব পাওয়া প্রথম বস্তু বা উপাদান থেকে উৎপত্তি হওয়া আবশ্যক। জগত যে মুমকিন অর্থাৎ শন্য থেকে অস্তিত্বপ্রাপ্ত হয়েছে তার অপর একটি দলিল হল, জগতের হাদিস হওয়া। অর্থাৎ, সবকিছুরই অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব পাওয়া। [উজুদ শব্দের অর্থ অস্িত্বপ্রাপ্ত হওয়া। তিন ধরণের উজুদ রয়েছে। প্রথমটি হল, ওয়াজিবুল উজ্ুদ। অর্থাৎ, অস্তিত্বের বিদ্যমান থাকা আবশ্যক এমন উজুদ। যা সর্বদাই বিদ্যমান। যার কোন শুরু নাই, কোন শেষ নাই। যা অনাদি ও অনন্ত। কেবলমাত্র আল্লাহ্ তা"আলাই ওয়াজিবুল উজুদ। দ্বিতীয়টি হল, মুমতানিষুল উজ্ঞুদ। অর্থাৎ, যার অস্তিত্ব অসম্ভব। কোন অবস্থাতেই যার অস্তিত্ব কল্পনা করা যায় না। সর্বদাই অস্তিত্বহীন। আল্লাহ্র 23
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।