ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

বিবেচিত হবে। আহম্মদের পুত্র খালেদ-ই বাগদাদী 'কুদ্দিসা সিররুহু' এর এই কিতাব রচনা, অন্যদের উপর শ্রেষ্ঠত্ব জাহির করা, ইলম বিক্রি করা কিংবা খ্যাতি অর্জন করার জন্য নয়। বরং একটি স্মৃতি ও খেদমত রেখে যাওয়ার জন্য রচিত হয়েছে। মহান আল্লাহ্‌ তা'আলা এই অসহায় খালেদকেৎ ও সকল মুসলমানকে নিজের শক্তির দ্বারা ও রাসূল সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের মুবারক রূহের বরকতে মদদ করুক! আমীন! [আল্লাহ্‌ তা'আলার সিফাত-ই ঘযাতিয়্যা ছয়টি। এগুলি হল: উজ্জুদ, কিদাম, বাকা, ওয়াহদানিয়্যাত, মুখালাফাতুন লিল হাওয়াদিস্‌ এবং কিয়াম-উ বি নাফসিহি। উজুদ মানে নিজ থেকেই অস্তিত্বশীল হওয়া। কিদামের অর্থ হল, তার অস্তিত্বের পূর্ব বলতে কিছু না থাকা অর্থাৎ যার অস্তিত্ব অনাদি। বাকা বলতে চিরন্তন অস্িত্ব বুঝায়, যার কোন শেষ নাই। ওয়াহদানিয়্যাত বলতে, কোন দিক থেকেই শরীক, সমকক্ষতা কিংবা সাদৃশ্যতা না থাকা বুঝায়। মুখালাফাতুন লিল হাওয়াদিস্‌ হল, কোন ক্ষেত্রেই কোন সৃষ্টির সাথে কোন দিক থেকেই সামাঞ্জষ্য না থাকা বুঝায়। কিয়াম বি নাফসিহি হল, আত্মনির্ভরশীল অস্তিত্ব অর্থাৎ অস্তিত্বের স্থায়িত্বের জন্য কোন কিছুর মুখাপেক্ষী না হওয়া। এই ছয়টি সিফাতের কোনটিই কোন মাখলুকের মাঝে বিদ্যমান নয়। এই সিফাতগুলির কোন সৃষ্টির সাথে কোনরূপেই নুন্যতম সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নাই। কোনকোন আলেম, ওয়াহদানিয়্যাত ও মুখালাফাতুন লিল হাওয়াদিস্‌ এই দুইটি সিফাতকে এক মনে করেছেন। তাই তাদের হিসেবে সিফাত-ই যাতিয়্যা পাঁচটি।] আল্লাহ্‌ তা'আলা ব্যতীত যা কিছু আছে তার সবকিছুকে "মা সিওয়া' বা আলম বলা হয়। কেউকেউ একে 'তাবিয়াত'ও বলে থাকে। জগতের সবগুলিই অস্তিত্বহীন ছিল। সবগুলিকেই আল্লাহ্‌ তা'আলা সৃষ্টি করেছেন। সবগুলি হ খালদি-ই বাগদাদী, ১২৪২ হজিরীত (১৮২৬ খুস্টাব্দট শাম নগরীত ইনতকাল করছেনে। 22

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।