ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

হু ঈমান ও ইসলাম এই হেতিক্কাদনামা) কিতাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের ঈমান ও ইসলাম সম্পর্কিত একটি হাদিস শরীফের ব্যাখ্যা দেয়া হবে। এই হাদিস শরীফের বরকতে মুসলমানদের ইতিকাদ পূর্ণতা পাবে [আরো শক্তিশালী হবে] এবং এর দ্বারা তারা চূড়ান্ত সফলতা ও চিরসৌভাগ্য অর্জন করতে পারবে। আর একারনে তা বহু গুনাহ ও ভুলত্রুটির অধিকারী এই খালেদের 'কুদ্দিসা সিররুহ্র' মুক্তি অর্জনের একটি সবব হবে, এই প্রত্যাশা করছি। কোন কিছুর প্রতি মুখাপেক্ষী নন, সীমাহীন দয়া ও দানশীলতার মালিক এবং বান্দাদের প্রতি পরম সহানুভূতিশীল মহান আল্লাহ্‌ তা'আলার ব্যাপারে আমার উত্তম ইতিক্কাদ এই যে, কেবলমাত্র তিনিই ধল্প পুঁজি ও অপরিচ্ছন্ন ক্লালবের অধিকারী এই ফকির খালেদের ভ্রান্ত কথাবার্তাকে ক্ষমা করতে পারেন, ত্রুটিপূর্ণ ইবাদতসমূহ কবুল করতে পারেন, প্রতারক ও মিথ্যাবাদী শয়তানের অনিষ্ট থেকে [ও ইসলামের শত্রুদের ভ্রান্ত ও মিথ্যা কথাবার্তা ও লেখনীর দ্বারা প্রতারিত হওয়ার হাত থেকো] রক্ষা করে প্রশান্তি দিতে পারেন। দয়াবানদের মাঝে শ্রেষ্ঠ দয়াময় ও দানশীলদের মাঝে শ্রেষ্ঠ দানশীলও কেবলমাত্র মহান আল্লাহ্‌ তা'আলাই। ইসলামের আলেমগণ বলেছেন যে, মুকাল্লিফ তথা বালেগ ও আকেল প্রত্যেক নারী ও পুরুষ মুসলমানের জন্য আবশ্যকীয় কর্তব্য হল [মহান আল্লাহ্‌ তা'আলাকে যাথাযথভাবে চিনা ও জানা, অর্থাৎ মহান আল্লাহ্‌ তা'আলার সিফাত-ই যাতিয়্যা ও সিফাত-ই সুবুতিয়্যাকে সঠিকভাবে জানা ও তদনুযায়ী বিশ্বাস করা আবশ্যক। এটিই প্রত্যেকের জন্য প্রথম ফরজ কর্তব্য। এ ব্যাপারে অজ্ঞতা কোন বাহানা হিসেবে গৃহীত হবে না। না জানাটা গুনাহ হিসেবে 21

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।