দিয়ে পরবর্তীতে সেখান থেকে মুক্ত করবেন। অর্থাৎ আহলি সুন্নাতের অনুসারীরা কৃত গুনাহের জন্য আযাব ভোগ করলেও এক পর্যায়ে যেয়ে অবশ্যই তা থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে। দ্বীনের অবশ্য জ্ঞাতব্য বিষয়গুলি, যা সম্পর্কে জাহিলরাও অবগত এবং যা অতি স্পষ্ট এমন বিষয়ের কোন একটিকে অবিশ্বাস করলে চিরকালের জন্য জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এরূপ যারা করে তাদেরকে কাফির কিংবা মুরতাদ বলা হয়। আহলি কিতাব কিংবা কিতাবহীন এই বিবেচনায় কাফিরদেরকে দুইভাগে ভাগ করা হয়। মুসলমানের সন্তান হওয়া সত্বেও পরবর্তীতে দ্বীন থেকে বের হয়ে যে কাফির হয় তাকে মুরতাদ বলা হয়। হযরত ইবনে আবিদীন রাহিমাহুল্লাহ্র তা"আলা, শিরকের কারণে যাদেরকে বিবাহ করা হারাম তাদের বর্ননা করার সময় বলেছেন যে, “মুরতাদ, মুলহিদ, জিনদিক, মাযুসী, মূর্তিপূজারী, পুরাতন শ্ত্রীক দর্শনের অনুসারী, [ত্রাহ্মণ, বৌদ্ধা, বাতেনী, ইবাহী ও দুরজীদের অন্তর্ভুক্ত সকলেই কিতাবহীন কাফির হিসেবে বিবেচিত"। কম্যুনিস্ট ও মাসনরাও অনুরূপ। খুস্টান ও ইহ্দীদের মধ্য থেকে যারা আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে নাধিলকৃত তাওরাত ও ইনজিল নামক কিতাবগুলিকে মানবসন্তান কর্তৃক পরিবর্তন ও ধ্বংস করার পরে যে রূপ ধারণ করেছে তাকে বিশ্বাস করে অনুসরণ করছে তারা আহলি কিতাব কাফির হিসেবে বিবেচিত। এদের মধ্য থেকে যারা কোন সৃষ্টির মাঝে উলুহিয়্যাতের সিফাত বিদ্যমান রয়েছে বলে বিশ্বাস করে তাদেরকে মুশরিক বলা হয়। আল্লাহ্ তা'আলার সিফাত-ই যাতিয়্যা ও সিফাত-ই সুবুতিয়্যাকে একত্রে উলুহিয়্যাত সিফাত বলা হয়। কিতাবহীন কিংবা আহলি কিতাবের অন্তর্ভুক্ত কোন কাফির যদি ইসলাম গ্রহণ করে তবে সে নিজেকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করতে পারে। ইসলাম গ্রহণের মাধ্যমে সে একজন নিষ্পাপ মুসলমানে পরিণত হয়। তবে, একজন সুন্ী মুসলমান হওয়া আবশ্যক। সুন্ী মুসলমান বলতে আহলি সুন্নাত আলেমদের 'রাহিমাহ্মুল্লাহ্র তায়ালা" রচিত কিতাবসমূহ অধ্যয়ন করে শিখে, তদনুষায়ী নিজের ঈমান, আমল, কথাবার্তা ও জীবন যাপন করাকে বুঝায়। দুনিয়াতেকোন ব্যক্তির মুসলমান নাকি অমুসলমান তা, তার স্পষ্টভাবে বলা কথা 19
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।