ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

করতে হবে। এই ধরণের ব্যক্তি যেহেতু মা'না বা অর্থ স্পষ্ট এমন 'নাস্‌এর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাই সে চিরকাল জাহান্নামের আযাব ভোগ করবে না। পাপের শান্তি ভোগের পরে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে। এদেরকে আহলি বিদায়াত বা দালালাত ফিকরার অনুসারী বলা হয়। বাহাত্তর ধরণের দালালাত ফিকরা রয়েছে। এই ধরণের ব্যক্তিরা সহ কাফির ও মুরতাদদের কৃত ইবাদতসমুূহ এবং জনসেবা, জনকল্যাণ ও খেদমতসমুহের কিছুই কবুল করা হয় না। তাই এর দ্বারা আখিরাতের কোন ফায়দা অর্জিত হবে না। সহীহ ইতিক্কাদের অধিকারী মুসলমানদেরকে আহলি সুন্নাত ওয়াল জামায়াত কিংবা সংক্ষেপে সুন্বী বলা হয়। আহলি সুন্নাতের অনুসারীরা ইবাদতের ক্ষেত্রে চারটি মাজহাবে আলাদা হয়েছে। এই চার মাজহাবের অনুসারীদের প্রত্যেকেই একে অপরকে আহলি সুন্নাতের অনুসারী হিসেবে মনে করে ও পরস্পরকে ভালবাসে। এই চার মাজহাব থেকে কোন একটিকে অনুসরণ না করে এর বাইরের কোন মাজহাবের অনুসারীরা আহলি সুন্নাতের অন্তর্ভূক্ত নয়। যারা আহলি সুন্নাতের অন্তর্ভুক্ত নয় তারা হয় কাফির না হয় আহলি বিদায়াত। এ ব্যাপারে ইমাম রব্বানী কুদ্দিসা সিররুহ্‌'এর মাকতুবাতের মধ্যে বিশেষ করে প্রথম খণ্ডের দুইশ ছিয়াশিতম মাকতুবে, 'দুর্‌ রুল মুখতার' নামক কিতাবের জন্য রচিত তাহতাবীর হাশিয়ার 'ঘাবায়িহ' অংশে এবং “আল-বাসাইর লি মুনকিরিত-তাওয়াসসুলি বি আহলিল- মাকাবির' নামক কিতাবে প্রমাণসহ বর্ননা রয়েছে। শেষের কিতাব দুইটি আরবী ভাষায় রচিত। শেষের কিতাবটি হিন্দুস্তানে রচিত ও প্রকাশিত হয়েছে। ১৩৯৫ হিজরীতে [১৯৭৫ খু] ও পরবর্তীতে কিতাবটি ইস্তানবুলে হাকীকাত কিতাবএভির পক্ষ থেকে নিয়মিত প্রকাশ হয়ে আসছে। চার মাজহাবের কোন একটি অনুযায়ী যারা ইবাদত করে, তারা গুনাহের কাজ করলে কিংবা ইবাদতের ক্ষেত্রে ত্রুটি করলে অতঃপর এর জন্য তওবা করলে কৃত গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। যদি এর জন্য তওবা না করে তবে মহান আল্লাহ্‌ তায়ালা চাইলে ক্ষমা করে দিতে পারেন, এর জন্য জাহান্নামের আযাবের মুখোমুখি করবেন না। আবার চাইলে গুনাহের জন্য কিছুটা আযাব 18

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।