হৃদয়কেই বুঝানো হয়। ইসলামী ইলম এই ক্কালবেই অবস্থান করে। বিশ্বাস ও অবিশ্বাসের বিষয়টি মুলত এই ক্লালবের সাথেই সম্পৃক্ত। বিশ্বাসী ক্কালব পবিভ্র হয় আর অবিশ্বাসী ক্কালব অপবিত্র ও মৃত্যু সাদৃশ হয়। ক্লালবের পরিশুদ্ধির জন্য চেষ্টা করা আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব। ইবাদত করলে বিশেষ করে নামাজ পড়লে ও ইসতিগফার তথা ক্ষমা প্রার্থনা করলে ক্কালব পরিশুদ্ধ হয়। হারামে লিপ্ত হলে ক্ালব নষ্ট হয়ে যায়। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “বেশি বেশি ইসতিগফার কর। ঘে বেশিবেশি ইসতিগফার করে মহান আল্লাহ তায়ালা তাকে অসুখ বিসুখ থেকে, বালা-মুসীবত থেকে হেফাজত করেন, অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক প্রদান করেন"। ইসতিগফার বলতে 'আস্তাগফিরুল্লাহ' বুঝায়। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। দোয়া পাঠকারী ব্যক্তির মুসলমান হতে হবে, কৃত গুনাহের জন্য তওবা করতে হবে এবং দোয়ায় যা বলা হচ্ছে তা জেনে, বুঝে ও বিশ্বাস করে পেশ করতে হবে। অপরিশুদ্ধ ক্কালবের দ্বারা কৃত দোয়া কবুল হয় না। নিয়মিত তিন দফা দোয়া পাঠকারী ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তির ক্কালব পরিশুদ্ধ হয় ও দোয়ায় শরীক হয়। মুখে করা দোয়ার সাথে যদি কলালব শরীক না হয় তবে সেই দোয়ার দ্বারা কোন ফায়দা অর্জিত হয় না। ইসলাম ধর্মের অবহিত করা দ্বীনী ইলমসমূহ, আহলি সুন্নাত আলেমগণের রচিত কিতাবসমূহের মাঝে লিপিবদ্ধ হয়েছে। আহলি সুন্নাত আলেমগণ কর্তৃক ঈমানী ও ইসলামী ইলমসমুহ সম্পর্কে যা অবহিত করা হয়েছে তার মাঝে, যে সবের মা'না বা অর্থ স্পষ্ট এমন 'নাস্' তথা আয়াতে করীমা বা হাদিস শরীফ থেকে উদ্ধৃত সেগুলির কোন একটিকে কেউ অবিশ্বাস করলে কাফিরে পরিণত হবে। এই অবিশ্বাসের বিষয়টি গোপন করলে তাকে মুনাফিক বলা হবে। আর কেউ ঘদি অবিশ্বাসের বিষয়টি গোপন করার সাথেসাথে নিজেকে মুসলমান হিসেবে জাহির করে তাদের সাথে প্রতারণা করার চেষ্টা করলে তাকে 'জিনদিক' বলা হয়। কেউ মা'না বা অর্থ স্পষ্ট নয় এমন 'নাস্ 'এর ভুল ব্যাখ্যা করে ভুলভাবে বিশ্বাস করলে কাফির হবে না। তবে আহলি সুন্নাতের সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তাকে জাহান্নামের আযাব ভোগ 17
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।