তাশরীফের বছরে হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম দুইবার এসে একইভাবে সম্পূর্ণ কুরআন করীম তিলাওয়াত করেছেন। প্রিয়নবী সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর আসহাব্ রাদিয়াল্লাহ্র তায়ালা আলাইহিম আজমাঈনের প্রায় সকলেই সম্পূর্ন কুরআন করীমের হাফিজ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইনতিকালের পরে প্রথম খলীফা হযরত আবুবকর সিদ্দীক রাদিয়াল্লাহ্র তায়ালা আনহু হাফিজ সাহাবীদেরকে সম্মিলিত করে ও বিভিন্ন স্থানে ছড়ানো কুরআন করীমের প্রতিলিপিগুলিকে একত্রিত করে একটি পরিষদের মাধ্যমে সম্পূর্ণ কুরআন করীমকে লিপিবদ্ধ করিয়েছেন। এভাবেই 'মুসহাফ' নামক এই কিতাব প্রকাশিত হল। এই মুসহাফের প্রতিটি হরফকে যে সঠিক ও যথাযথ স্থানে প্রতিস্থপন করা হয়েছে সে ব্যাপারে তৎকালীন তেত্রিশ হাজার সাহাবীর সকলেই এঁক্যমত পোষণ করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীসমুহকে হাদিস শরীফ বলা হয়। এগুলির মাঝ থেকে যেগুলির মা'না বা অর্থ আল্লাহ্ তা"আলার পক্ষ থেকে কিন্তু কালিমাসমুহ রাসুল সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে সেগুলিকে 'হাদিস-ই কুদসী' বলা হয়। হাদিস শরীফের বহু কিতাব রয়েছে। এগুলির মাঝে 'বুখারী' ও "মুসলিম" নামক কিতাবদ্ধয় বিখ্যাত। মহান আল্লাহ্ তা'আলার আদেশের মধ্য থেকে, বিশ্বাস স্থাপন করার বিষয়গুলিকে ঈমান, অবশ্য পালনীয় কর্তব্যসমূহকে ফরজ আর অবশ্য পরিত্যাধ্য বিষয়গুলিকে হারাম বলা হয়। ফরজ ও হারামকে একত্রে “আহকামে ইসলামিয়্যা' বলা হয়। ইসলামের মৌলিক বিষয়গুলি থেকে কোন একটিকেও ঘদি কেউ অবিশ্বাস করে তবে সে কাফিরে পরিণত হবে। মানুষের জন্য অবশ্য পালনীয় দ্বিতীয় বিষয়টি হল, ক্কালবের পরিশুদ্ধি করা। ক্কালব বলতে দুইটি জিনিসকে বুঝায়। বুকের মাঝে অবস্থিত গোশতের পিগুকে সাধারণ অর্থে ক্কালব বলা হয়। হৃৎপিণ্ড নামক এই ক্কালব পশুপাখির মাঝেও বিদ্যমান। দ্বিতীয় প্রকারেরটি হল হৃৎপিণ্ডে বিদ্যমান অদৃশ্য ক্কালব। একে হৃদয়ও বলা হয়। দ্বীনি কিতাবসমুহে বর্নিত ক্কালবের দ্বারা মূলত এই 169
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।