ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

এমন বিষয়গুলিকে ফরজ আর ত্যাগ করার জন্য আদেশ করা হয়েছে এমন বিষয়কে হারাম বলা হয়। এগুলিকে একত্রে "ফুরু উদৃ-দ্বীন' বা "আহকামে ইসলামিয়া" কিংবা 'ইসলামিয়্যাত'এর ইলম বলা হয়। প্রত্যেকের জন্য সর্বপ্রথম পালনীয় বিষয় হল, মুখে “কালিমা-ই তাওহীদ' বলা এবং এর অর্থকে বুঝে মনেপ্রাণে বিশ্বাস করা। কালিমা-ই তাওহীদ বলতে, 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ'কে বুঝায়। এর অর্থ হল, আল্লাহ্‌ ব্যতীত কোন ইলাহ নাই ও হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর রাসূল। এই কালিমা বিশ্বাস করাকে ঈমান বা ইসলাম গ্রহণ হিসেবে বিবেচনা করা হয়। আর যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বা মুসলমান বলা হয়। ঈমানের নিরবিচ্ছিন্ন হওয়া আবশ্যক। একারণে কুফরের সবব হিসেবে বিবেচিত কোন কিছু করা থেকে বিরত থাকা উচিত একইভাবে কুফরের আলামত হিসেবে বিবেচিত কোন কিছু ব্যবহার করাও উচিত নয়। কুরআন করীম মহান আল্লাহ্‌ তায়ালার কালাম। মহান আল্লাহ্‌ তা'আলা, হযরত জিবরাঈল আলাইইস্‌ সালাম নামক ফেরেশতার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তা প্রেরণ করেছেন। পবিত্র কুরআন করীমের কালিমাগুলি আরবী। তবে এই কালিমাগুলিকে মহান আল্লাহ্‌ তা'আলাই এভাবে সাজিয়েছেন। কুরআন করীমের আরবী কালিমাগুলি স্বয়ং আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকেই এইরূপে আয়াত, কালিমা বা হরফ হিসেবে প্রেরিত হয়েছে। এই হরফ বা কালিমাসমূহ ইলাহী কালামের অর্থকে ধারণ করে। একারণেই এই হরফ বা কালিমাগুলিকেও কুরআন বলা হয়। একইসাথে ইলাহী কালামের প্রতি নির্দেশকারী অর্থসমুহও কুরআন হিসেবে বিবেচিত। এই ধরণের ইলাহী কালামের অন্তর্ভুক্ত হওয়া কুরআন মাখলুক তথা সৃষ্টি নয়। মহান আল্লাহ্‌ তা'আলার অন্যান্য সিফাতসমুহের মতই অনাদি ও অনন্ত। হযরত জিবরাঈল আলাইহিস্‌ সালাম প্রতি বছর একবার, এঁ সময় পর্যন্ত অবতীর্ন হওয়া কুরআন করীমকে 'লাওহে মাহফুজ'এর ক্রমধারা অনুযায়ী তিলাওয়াত করতেন, আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামও তাঁর সাথেসাথে একইভাবে তিলাওয়াত করতেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখিরাতে 15

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।