ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

বান্দার জন্য অবশ্য পালনীয় এই কর্তব্যসমূহকে 'ইসলামিয়্যাত' বলা হয়। মহান আল্লাহ্‌ তা'আলার প্রতি শুকরিয়া আদায়, কেবলমাত্র তাঁর পয়গম্বরের আনীত পথের অনুসরণের মাধ্যমেই সম্ভব। তাঁর প্রদর্শিত পথকে অমান্য করে মনগড়া উপায়ে কৃত কোন শুকরিয়া, কোন ইবাদত আল্লাহ্‌ তা'আলা কবুল করবেন না, পছন্দ করবেন না। কেননা মানুষের নিকট উত্তম ও কল্যাণকর হিসেবে বিবেচিত এমন অনেক বিষয় রয়েছে, যা ইসলামিয়্যাত অপছন্দ করে এবং এগুলিকে কুৎসিত ও অকল্যাণকর হিসেবে ঘোষণা করে। অতএব, যারা নিজেদেরকে আকলের অধিকারী দাবী করে তাদের উপর, আল্লাহ্‌ তা'আলার শুকরিয়া আদায়ের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পথের অনুসরণ করা আবশ্যক। রাসুল সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত এই পথকে “ইসলামিয়্যাত' বলা হয়। আর রাসুলের অনুসারীকে মুসলমান বলা হয়। আল্লাহ্‌ তা'আলার শুকরিয়া আদায় করা অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করাকে ইবাদত বলা হয়। ইসলামী জ্ঞান দুই ধরণের: দ্বীনী জ্ঞান, বসৃতুবাদী জ্ঞান। দ্বীনের সংস্কারপন্থীরা দ্বীনী জ্ঞানকে স্কলাষ্টিক আর বস্তুবাদী জ্ঞানকে যুক্তিনির্ভর মনে করে। দ্বীনি জ্ঞান আবার দুই ভাগে বিভক্ত। ১. ক্কালবের দ্বারা ইতিক্কাদ তথা বিশ্বাস করা আবশ্যক এমন জ্ঞান। এই ধরণের ইলমকে 'উসুলুদ-দ্বীন' অথবা ঈমানের জ্ঞান বলা হয়। সংক্ষেপে ঈমান বলতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক অবহিত করা ছয়টি বিষয়কে বিশ্বাস করা, ইসলামিয়্যাতকে কবুল করা এবং কুফরের আলামত হিসেবে বিবেচিত বিষয়গুলি বলা, করা কিংবা ব্যবহার করা থেকে বিরত থাকাকে বুঝায়। এ কারণে প্রত্যেক মুসলমানেরই, কুফরের আলামত হিসেবে বিবেচিত বিষয়গুলি সম্বন্ধে সম্যক ধারণা রাখা ও তা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বাঁচিয়ে রাখা আবশ্যক। যার ঈমান আছে তাকেই মুসলমান বলা হয়। ২. শরীরের দ্বারা বা ক্কালবের দ্বারা পালন করতে হবে কিংবা বিরত থাকতে হবে এমন ইবাদতের জ্ঞান। পালন করার জন্য আদেশ করা হয়েছে 14

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।