সকল ধরণের নিয়ামত প্রেরণকারী আল্লাহ্ তায়ালার প্রতি মানুষের যথাসাধ্য শুকরিয়া আদায় করা, কৃতজ্ততা প্রকাশ করা মুলত মানবিক দায়িত্বের অন্তর্ভুক্ত। বিবেক কর্তৃক আদিষ্ট এক কর্তব্য ও খণ। কিন্তু মহান আল্লাহ্ তা'আলার প্রতি অবশ্য পালনীয় এই শুকরিয়া যথাযথভাবে আদায় করা সহজ কোন কাজ নয়। কেননা মানুষ অস্তিত্বহীন ছিল আল্লাহ্ তা'আলা তাকে সৃষ্টি করেছেন। মানুষ অতি দুর্বল, মুখাপেক্ষী, গুনাহগার ও অপরাধী। অথচ মহান আল্লাহ্ তা'আলা অনাদি, অনন্ত, চিরস্থায়ী ও চিরপ্্ীব। যিনি সকল ধরণের দোষত্রুটি থেকে পুতপবিত্র। সকল ধরণের শ্রেষ্ঠত্বের একমাত্র অধিকারী। মহান আল্লাহ্ তা'আলার সাথে মানুষের কোন দিক দিয়েই কোন ধরণের সাদৃশ্য বা তুলনার অবকাশ নাই। এমতাবস্থায় এইরূপ অধম বান্দা এরূপ সুসম্মানিত ও সুউচ্চ মার্ধাদার অধিকারী মহান আল্লাহ্ তা'আলার জন্য যথোপযুক্ত এক শুকরিয়া আদায় করতে কিভাবে সক্ষম হতে পারে? কেননা এমন অনেক বিষয় রয়েছে যা মানুষের নিকট অতি মুল্যবান ও সৌন্দর্যময় মনে হয়। কিন্তু মহান আল্লাহ্র নিকট তা কুৎসিত ও মন্দ বিবেচিত হওয়ায় অপছন্দনীয় হতে পারে। আমরা যা কিছুকে সম্মান ও শুকরিয়া আদায়ের মাধ্যম হিসেবে ধারণা করি তা মহান আল্লাহ্ তা'আলার নিকট অপছন্দনীয় হতে পারে, অভদ্রতা হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণেই, মানুষ তার ত্রুটিপূর্ণ আকল ও ক্ষীণদৃষ্টির দ্বারা আল্লাহ্ তা'আলার প্রতি যথাযথভাবে সম্মান প্রদর্শন ও শুকরিয়া আদায়ের উপায়সমুহের সন্ধান লাভে ব্যর্থ হয়। শুকরিয়া আদায়ের ও সম্মান প্রদর্শনের জন্য পালনীয় কর্তব্যসমূহ মহান আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে অবহিত না করা পর্যন্ত আমাদের নিকট প্রশংসা আদায়ের মাধ্যম হিসেবে বিবেচিত জিনিসগুলি, প্রকৃতপক্ষে অবমাননা ও অমর্ধাদার মাধ্যমও হতে পারে। যথার্থই, মানুষের জন্য আল্লাহ্ তা'আলার প্রতি ক্কালবের দ্বারা, জিহ্বার দ্বারা ও শরীরের দ্বারা বিশ্বাস করতে ও পালন করতে বাধ্য যে শুকরিয়ার ধণ ও ইবাদতসমুহ রয়েছে, মহান আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে তা অবহিত করা হয়েছে, তাঁর প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক প্রবর্তন করা হয়েছে। মহান আল্লাহ্ তা'আলা কর্তৃক প্রদর্শিত ও আদিষ্ট 13
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।