এতটাই ব্যাপক যে, গুনাহ করা সত্বেও পাপিষ্ঠকে রিজিক থেকে বঞ্চিত করেন না। কৃত গুনাহসমূহকে এতটাই গোপন রাখেন যে, যারা তাঁর আদেশের অবাধ্য হয় ও নিষেধকে অমান্য করে তাদেরকে তাৎক্ষণিকভাবে সমাজে অপদস্ত ও অপমানিত করেন না, সম্ত্রমের পর্দাকে ছিন্ন করেন না। তাঁর ক্ষমা ও করুণা এতই ব্যাপক ষে, কৃত কর্মের কারণে শাস্তি ও আজাব ভোগের উপযুক্ত হওয়া সত্বেও তিনি তাদেরকে অবকাশ দেন, এ ব্যাপারে তাড়াহুড়া করেন না। তাঁর নিয়ামত ও ইহসান তাঁর দোস্ত ও দুশমন সকলের মাঝেই বন্টন করেন। কাউকেই মাহরুম করেন না। যাবতীয় নিয়ামতসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক মুল্যবান হিসেবে সঠিক পথ, সৌভাগ্য ও চিরমুক্তির পথ বাতলে দেন। এই পথ থেকে বিচ্যুত না হওয়ার জন্য ও জান্নাতে প্রবেশের জন্য উৎসাহ প্রদান করেন। জান্নাতের সীমাহীন নিয়ামত, অশেষ ও অসংখ্য স্বাদকে উপভোগের জন্য এবং তাঁর সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনের জন্য আমাদেরকে তাঁর প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পথের অনুসরণের জন্য আদেশ দিয়েছেন। এভাবেই মহান আল্লাহ্ তায়ালার প্রদত্ত নিয়ামতসমূহ দিবালোকের মতই স্পষ্ট। অন্যদের থেকে আসা কল্যাণও মুলত তাঁরই পক্ষ থেকে প্রেরিত। কেননা, অন্যদেরকে মাধ্যম হিসেবে ব্যবহারকারী, তাদের মাঝে কল্যাণ সম্পাদনের ইচ্ছার সধ্রকারী ও তা বাস্তবায়নের ক্ষমতা প্রদানকারীও একমাত্র তিনিই। একারণেই, যেভাবেই হোক, যেখান থেকেই হোক কিংবা যার থেকেই হোক আমরা যত নিয়ামত পাচ্ছি তার সবই একমাত্র মহান আল্লাহ্ তায়ালার অসীম রহমতের বদৌলতেই পাচ্ছি। অতএব, তিনি ব্যতীত অন্য কারো থেকে মঙ্গল, কল্যাণ ও ইহসান প্রত্যাশা করা আমানত রক্ষাকারীর থেকে অন্যের রাখা আমানত চাওয়ার অনুরূপ। ফকিররের থেকে সদকা প্রত্যাশার অনুরূপ। এই বক্তব্য যে যথার্থ ও সঠিক তা জাহিলরাও আলেমদের মত, বোকারাও বুদ্ধিমানদের মত, তীক্ষণ দৃষ্টি সম্পন্নদের মত অবগত আছে। কেননা উপরে যা বলা হয়েছে তা দিবালোকের মতই স্পষ্ট, তা বুঝার জন্য চিন্তা করারও কোন প্রয়োজন নাই। 12
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।