৬ প্রারস্তিকা মাওলানা খালিদ-ই বাগদাদী কাদ্দাসাল্লাহ্ু তায়ালা সিররুহ্ল-আজিজ, কিতাবের শুরুতেই ইমাম-ই রব্বানী আহমদ ফারুকী শেরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি এর "মাকতুবাত' কিতাবের তৃতীয় খণ্ডের সতেরতম মাকতুবকে স্থান দিয়ে নিজ কিতাবের সৌন্দর্য ও বরকত বৃদ্ধির কামনা করেছেন। ইমাম-ই রব্বানী কুদ্দিসা সিররুহু, এই মাকতুবে ফরমায়েছেন যে: আমার মাকতুবটি বিসমিল্লাহ্ দ্বারা আর্ত করলাম। যিনি আমাদেরকে সকল ধরণের নিয়ামত প্রদান করেছেন এবং এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে সম্মানিত করেছেন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়ে মর্যাদাবান করেছেন, সেই আল্লাহ্ তা'আলার প্রতি অসংখ্য হামদ ও শুকরিয়া আদায় করছি। এই বিষয়ে গভীরভাবে চিন্তা ও উপলব্ধি করা দরকার যে, প্রত্যেকের প্রতি প্রতিটি নিয়ামত কেবলমাত্র মহান আল্লাহ্ তা'আলাই প্রেরণ করেন। কেবলমাত্র তিনিই প্রতিটি জিনিসের অস্তিত্ব প্রদান করেন। তিনিই অস্তিত্ববান প্রতিটি জিনিসের অস্তিত্বকে প্রতি মুহুর্তে টিকিয়ে রেখেছেন। বান্দার মাঝে বিদ্যমান যাবতীয় মহৎ ও সুউন্নত গুণাবলী, কেবলমাত্র তাঁরই দয়া ও ইহসানের প্রকাশ। আমাদের হায়াত, আকল, ইলম, ক্ষমতা, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, বাকশক্তি ইত্যাদির সবই তাঁর কৃপা মাত্র। গুণে শেষ করা অসম্ভব এরূপ বিভিন্ন ধরণের অশেষ নিয়ামতের একমাত্র প্রেরক তিনিই। মানুষকে বিপদ আপদ থেকে, দুর্ভোগ থেকে, কষ্টকর অবস্থা থেকে পরিত্রাণকারী, দোয়া কবুলকারী, দুঃখ ও কষ্ট লাঘবকারীও একমাত্র তিনিই। সকল ধরণের রিজিকের সৃষ্টিকারী ও চাহিদানুযায়ী যোগানদানকারী একমাত্র তিনিই। তাঁর ইহসান তথা অনুগ্রহ 1 ইমাম রব্বানী, ১০৩৪ হজিরীত (১৬২৪ খুস্টাব্দ)ে ইনতকাল করছেনে। 11
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।