'মু'তাজিলা' মতবাদের অনুসারীরা, 'ইরাদা' (ইচ্ছা করা বা সাঁয় দেয়া) ও 'রিজা'এর সন্তুষ্ট হওয়ার) মাঝের পার্থক্য অনুধাবনে ব্যর্থ হওয়ায় হতবুদ্ধি হয়েছে। তাদের মতে, মানুষ নিজের ইচ্ছাকৃত কর্ম নিজেই সৃষ্টি করে। আর এভাবেই ক্কাঘা ও কদরকে অস্বীকার করে। অপরদিকে 'জাবৃরিয়্যা' মতবাদের অনুসারীরাও সম্পূর্ণরূপে ভ্রান্তিতে পতিত হয়েছে। সৃষ্টি ব্যতীত ইখতিয়ারের অস্তিত্বকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে দেয়া আংশিক ইচ্ছা শক্তিকে ইখতিয়ারকে) অস্বীকার করে মানুষকে কাঠ, পাথর ইত্যাদির মত মনে করেছে। এই মতানুষায়ী 'নাউজুবিল্লাহ' মানুষ কৃত গুনাহের জন্য দায়ী নয়। তারা সমস্ত মন্দ কাজের দায়ভারও আল্লাহ্ তা'আলার উপর ন্যান্ত করে। 'জাবৃরিয়্যা'দের বক্তব্য অনুযায়ী, মানুষের মাঝে যদি ইরাদা ও ইখতিয়ার না থাকত, মানুষের দ্বারা কৃত সমস্ত মন্দ ও গুনাহের কর্ম আল্লাহ্ তা'আলা কর্তক জবরদস্তী করে করানো হয়েছে বলে মানা হত, তবে হাত-পা বাঁধা একজন লোকের পাহাড় থেকে গড়িয়ে পড়া আর চারিদিক দেখেশুনে স্বাচ্ছন্দে এক পাহাড় থেকে নিচের দিকে হেঁটে আসা ব্যক্তির মধ্যে কোন ধরণের পার্থক্য না থাকাটা আবশ্যক হত। অথচ প্রথম ব্যক্তির গড়িয়ে পড়াটা বাধ্যতামূলক আর অপর ব্যক্তির হেটে নেমে আসাটা নিজ ইচ্ছার অধীন। এই দুইয়ের মাঝে পার্থক্য করতে অপারগরা মুলত ক্ষীণদৃষ্টি সম্পন্ন। একইসাথে তারা এর দ্বারা বহু আয়াতে করীমাকে অস্ীকারকারী হয়। মহান আল্লাহ্ তা'আলার আদেশ ও নিষেধসমূহকে অপ্রয়োজনীয় ও অর্থহীন সাব্যস্থ করে। 'মু'তাজিলা' তথা 'কাদিরিয়্যা' নামক ফিরকার বক্তব্য অনুযায়ী, মানুষ নিজ ইচ্ছানুষায়ী নিজ কর্মকে নিজেই সৃষ্টি করে বলে মনে করা হলে, "সমস্ত কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তা"আলা" আয়াতে করীমাকে অবিশ্বাস করা হবে, একইসাথে সৃষ্টির ক্ষেত্রে মানুষকে মহান আল্লাহ্ তা"আলার শরীক বা অংশীদার সাব্যস্থ করা হবে নোউজুবিল্লাহ)। 'শিয়া'রাও "মু'তাজিলা'দের মত, মানুষ নিজ ইচ্ছানুযায়ী নিজের কর্মকে সৃষ্টি করে, বলে দাবী করে। তারা এটা ভাবে না যে, মানুষ কোন কিছু করার ইচ্ছা করার পর মহান আল্লাহ্ তা'আলা ঘদি তা ইরাদা না করেন তবে আল্লাহ্ তা'আলার ইরাদাই বাস্তবায়িত হয়। মু'তাজিলা'র বক্তব্য যে ভুল তা সহজেই বুঝা যায়। অর্থাৎ, মানুষ যা ইচ্ছা করে তার সবই করতে পারে না। তারা যেমনটা বলে 112
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।