ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

বিষয়টি বুঝতে না পারার কারণে, আহলে সুন্নাত আলেমদের বক্তব্যকে অবিশ্বাস করে। বান্দাকে দেয়া কুদরত ও ইখতিয়ারের ব্যাপারে সন্দেহ পোষণ করে। তাদের মতে মানুষের ইখতিয়ারের স্বাধীনতা নাই। কৃতকর্মের ক্ষেত্রের নিজ ইরাদার কোন প্রভাব নাই। কিছু ক্ষেত্রে, বান্দার ইখতিয়ারের প্রকাশ দেখতে না পেয়ে সার্বিক অর্থেই বান্দাকে বয় কর্মের ক্ষেত্রে বাধ্য মনে করে। এজন্য তারা আহলি সুন্নাত আলেমদের ব্যাপারে কটুক্তি করে। তাদের এই ভ্রান্ত বক্তব্যও আসলে তাদের মাঝে ইরাদা ও ইখতিয়ারের অস্তিত্বকে প্রকাশ করে। কোন কাজ করার বা না করার ক্ষমতাকে 'কুদরত' বলে। করা বা না করার মাঝে কোন একটি বেঁছে নেয়াকে 'ইখতিয়ার' নির্বাচন বা পছন্দ করা) বলে। বেঁছে নেয়ার পর তা করার ইচ্ছাকে 'ইরাদা' বলে। কোন কাজে সম্মতি দেয়া বা বাঁধা না দেয়াকে 'রিজা' সেম্মতি প্রকাশ) বলা হয়। ইচ্ছার বাস্তবায়নকে প্রভাবিত করে এই শর্তে ইরাদা ও কুদরতের একত্রে প্রকাশকে 'খালক' সৃষ্টি করা) বলে। খালকের মাঝে ইরাদার সরাসরি প্রভাব বা প্রতিক্রিয়া বিদ্যমান। আর সৃষ্টির ক্ষেত্রে প্রভাবহীন এমন ইরাদা বা ইখতিয়ারের বাস্তবায়নকে 'কাস্ব' বলে। অর্থাৎ এমন ইরাদা যা বাস্তবায়নের জন্য অন্যের তথা মহান আল্লাহ্‌ তা'আলার ইরাদার উপর নির্ভরশীল। একারণে সকল ইখতিয়ারকারীর (ইচ্ছা পোষণকারীর) খালিক প্রেষ্টা) হওয়া আবশ্যক নয়। একইভাবে ইরাদাকৃত সবকিছুর ব্যাপারে রাজী (সন্তুষ্ট) হওয়াও আবশ্যক নয়। এককথায় মহান আল্লাহ্‌ তা'আলা হলেন 'খালিক' (ক্র্টা) ও "মুখতার' ইচ্ছা পোষণকারী) আর বান্দা হল 'কাসিব্‌' (আল্লাহ্‌ তা'আলার ক্রিয়াকে নিজ নিয়্যাতের দ্বারা নিজের হিসাবে অর্জনকারী) ও "মুখতার'। আল্লাহ তা'আলা, বান্দার আনুগত্য ও অবাধ্যতা দুটিই ইরাদা করেন ও সৃষ্টি করেন। কিন্তু আনুগত্যের ক্ষেত্রে রাজী বা সন্তুষ্ট হন আর অবাধ্যতা বা গুনাহের ক্ষেত্রে রাজী হন না, অপছন্দ করেন। সবকিছুই তাঁর ইরাদা ও 'খালক'এর সৃষ্টি করার) দ্বারা অস্তিত্ব অর্জন করে। সূরা আনআম'এর ১০২তম আয়াতে করীমায় এরশাদ করা হয়েছে যে (তাফসীর আলেমদের প্রদত্ত অর্থানুযায়ী), "তিনি ব্যতীত আর কোন ইলাহ নাই। সমস্ত কিছুর স্রষ্টা একমাত্র তিনিই'।

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।