ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

কাজসমূহকে সৃষ্টি করেছেন"। এই আয়াতে করীমা, মানুষের কাস্ব অর্থাৎ তার ক্রিয়ার মাঝে ক্কালবের ইখতিয়ারের অস্তিত্বকে স্বীকৃতি দিয়েছে। একে “শজুজ-ই ইখতিয়ার (আংশিক ইচ্ছাশক্তি) বলা হয়। ইহা 'জাবর্'এর (জবরদস্তীর) অনস্তিত্বকে সুস্পষ্টভাবে প্রমাণ করে। কেননা আয়াতে করীমায় “মানুষের কাজ' বলা হয়েছে। যেমন বলা হয়: আলী মারছে। একইসাথে এই আয়াতে করীমা আমাদেরকে এ বিষয়েও অবহিত করে যে, সবকিছুই ক্কাষা ও কদরের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বান্দার কাজ বা ক্রিয়া সংঘটিত হওয়ার জন্য কিংবা সৃষ্টি হওয়ার জন্য, প্রথমে এ ক্রিয়ার ব্যাপারে বান্দার ক্কালবের ইরাদা বা ইখতিয়ার করা আবশ্যক। বান্দা নিজের সামর্থ্য অনুযায়ী কোন কিছু ইরাদা করে। তার এই ইচ্ছার প্রকাশকে বা নির্বাচনকে 'কাসব্‌' অর্জন) বলা হয়। ইমাম আমিদী রহমাতুল্লাহি আলাইহির মতে, ক্রিয়ার সৃষ্টির ক্ষেত্রে বান্দার এই কাসবৃকে সবব্‌ করা হয়েছে, ক্রিয়ার সৃষ্টিতে এর প্রভাব তা'ছির) রয়েছে। কেননা সৃষ্ট ক্রিয়া আর বান্দার ইখতিয়ারকৃত কুয়া ভিন্ন নয়। তবে যদি বলা হয়, বান্দার ইখতিয়ারকৃত ক্রিয়ার সৃষ্টির ক্ষেত্রে এই 'কাসব্'এর কোন প্রভাব নাই, তাতেও কোন ক্ষতি নাই। কেননা বান্দা যা ইচ্ছা করে তার সবই সৃষ্ট হয় না, আবার তার অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু সৃষ্ট হয়। বান্দার সব ইচ্ছার সৃষ্ট হওয়া এবং সব অনিচ্ছার সৃষ্ট না হওয়া অসম্ভব। কেননা তা 'উলুহিয়্যাত' এর স্রেষ্টার) বৈশিষ্ট্য মহান আল্লাহ্‌ তা'আলা অসীম করুণা, সীমাহীন দয়া ও অশেষ অনুগ্রহ করে তীঁর বান্দাদেরকে প্রয়োজন মোতাবেক সীমিত ক্ষমতা দিয়েছেন, যার দ্বারা বান্দা মহান আল্লাহ্‌ তা"আলার আদেশ ও নিষেধসমূহ পালন করতে পারে। যেমন, সুস্থ ও বিত্তশালী ব্যক্তি, জীবনে একবার হজ্বে যেতে পারে। আকাশে রমজানের হিলাল [চাঁদ] দেখে, প্রতি বছর এক মাস রোজা রাখতে পারে। চব্বিশ ঘণ্টা সময়ের মধ্যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে পারে। নিসাব পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তি, হিজরী এক বছর পরে, মালের চল্লিশ ভাগের একভাগ পরিমাণ স্বর্ন ও রৌপ্য পৃথক করে মুসলমানদেরকে যাকাত হিসেবে প্রদান করতে পারে। দেখা যাচ্ছে যে, এক্ষেত্রে মহান আল্লাহ্‌ তা'আলা বান্দাকে জবরদস্তী করেন না। একধরণের স্বাধীনতা দান করেছেন। এর দ্বারাও মহান আল্লাহ্‌ তা'আলার বড়ত্ব প্রকাশ পায়। জাহিল ও নির্বোধরা, ক্কাধা ও কদরের 110

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।