করারও কোন ক্ষমতা নাই। এমনকি কিভাবে নড়াচড়া করা হয় সে ব্যাপারেও তার সম্যক ধারণা নাই। [মানুষের প্রতিটি ক্রিয়া, অসংখ্য ভৌতিক ও রাসায়নিক ঘটনার দ্বারা অর্জিত হয়।] জড় পদার্থের ক্রিয়াবিক্রিয়ার ক্ষেত্রে তাদের কোন ইখতিয়ার বিদ্যমান নাই। যেমন, আগুন কোন কিছুর সংস্পর্শে আসলে সেখানে জ্বলনের সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আগুনের ইচ্ছার কোন অস্তিত্ব নাই। [প্রিয় বান্দাদের উত্তম ও উপকারী ইচ্ছাগুলিকে আল্লাহ্ তা'আলাও ইরাদা করেন ও সৃষ্টি করেন। তাঁদের মন্দ ও ক্ষতিকর ইচ্ছাগুলিকে তিনি ইরাদা করেন না এবং সৃষ্টিও করেন না। একারণে তাঁর এই ধরণের প্রিয় বান্দাদের থেকে শুধুমাত্র উত্তম ও উপকারী কর্মই প্রকাশ পায়। তাঁর প্রিয় বান্দারা কখনো কখনো নিজেদের ইচ্ছার বাস্তবায়ন না হওয়ার কারণে মনংক্ষুনন হয়। কিন্তু যদি এভাবে ভাবত যে, এ অপূর্ণ ইচ্ছাগুলি ক্ষতিকর হওয়ার কারণে আল্লাহ্ তা'আলা সৃষ্টি করেননি তাহলে একটুও মনঃক্ষুন্ন হত না, বরং এই উপলব্ধির কারণে আনন্দিত হত, আল্লাহ্ তা'আলার শুকরিয়া আদায় করত। মানুষের নিজের ইচ্ছাকৃত ও নির্বাচিত কর্মগুলিকে তাদের ক্কালবের দ্বারা ইখতিয়ার নির্বাচন) ও ইরাদা (ইচ্ছা) করার পর তদনুষায়ী সৃষ্টি করাকে, মহান আল্লাহ্ তা'আলা অনাদিতেই ইরাদা করেছেন। মানুষের ইখতিয়ার ও ইরাদাকে এইভাবে মূল্যায়নের ব্যাপারে তাঁর ইরাদা আযেলী (অনাদিকাল থেকে বিদ্যমান)। যদি তা আযেলী না হত, তবে আমাদের সমস্ত ক্রিয়া বাধ্যতামূলক হত। বান্দার ইরাদা অস্তিত্বহীন হত। কিন্তু আল্লাহ্ তা'আলা অনাদিতে এব্যাপারে এইরূপ ইরাদা করাতে, বান্দার ক্কালবের দ্বারা ইখতিয়ার বা ইরাদার পরে ক্রিয়াসমূহ সৃষ্টি করেন। অর্থাৎ সর্ববস্থায় মহান আল্লাহ্ তা'আলার ইরাদাই নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে।] মানুষের ইচ্ছাকৃত কাজগুলি দুইটি জিনিসের উপর নির্ভর করে। প্রথমটি হল বান্দার ক্কালবের ইখতিয়ার বা ইরাদার (পছন্দ ও ইচ্ছা করার) ক্ষমতা। একারণেই বান্দার কাজকে 'কাস্ব' (অর্জন) বলা হয়। কাস্ব মানুষের সিফাত। দ্বিতীয়টি হল আল্লাহ্ তা'আলার সৃষ্টি করা বা অস্তিত্ব প্রদান করা। মানুষকে আল্লাহ্ তা'আলার আদেশ বা নিষেধ করা কিংবা সওয়াব বা আযাব দেয়ার কারণ হল মানুষের মাঝে এই কাস্বের অস্তিত্ব থাকা। আল্লাহ্ তা'আলা সুরা সাফফাত'এর ছিয়ানব্বইতম আয়াতে করীমায় তাফসীর আলেমদের প্রদত্ত অর্থ অনুযায়ী) বলেছেন, "আল্লাহ্ তা”আলা তোমাদের এবং তোমাদের 109
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।