প্রত্যেক মুমিনের উচিৎ নাফসকে পরিশুদ্ধ করার জন্য, অর্থাৎ ষভাব- প্রকৃতির মাঝে থাকা অজ্ঞতা ও পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সর্বদা বেশি বেশি 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলা। আর ক্ালবের পরিশুদ্ধির জন্য, অর্থাৎ নাফস, শয়তান, অসৎসঙ্গ এবং ক্ষতিকর ও ভ্রান্ত দর্শনের কিতাব থেকে আসা কুফর ও গুনাহের হাত থেকে বাঁচার জন্য 'আস্তাগফিরুল্লাহ' বলা। যারা ইসলামিয়্যাতের অনুসরণ করল এবং তওবা করল তাদের দোয়া কবুল হবে। যারা নামাজ আদায় করে না, বেপর্দা নারীদের দিকে নজর দেয়, হারাম ভক্ষণ করে তারা ইসলামিয়্যাতের অনুসারী নয়। এদের দোয়া কবুল হয় না। ২০০১ খুস্টাব্দ ১৩৮০ হিজরীশামসী ১৪২২ হিজরী কামেরী 10
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।