চাইলে কাফিরদেরকে, দুনিয়াবী ভোগ-বিলাসে লিপ্তদেরকে, অত্যাচারীদেরকে, ধোকাবাজদেরকে জান্নাতে স্থান দিতে পারতেন। একইভাবে ঈমানদারদেরকে, ইবাদতকারীদেরকে, সতকর্মশীলদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারতেন। কিন্তু বহু আয়াতে করীমা ও হাদিস শরীফের দ্বারা আমাদেরকে অবহিত করেছেন যে, তাঁর ইরাদা এইরূপ নয়। মানুষের যাবতীয় কর্মকাণ্ড, চলন আল্লাহ্ তা'আলা সৃষ্টি করেন, তা মানুষের ইচ্ছার অনুরূপ বা বিপরীত যাই হোক না কেন। আল্লাহ্ তা'আলা মানুষকে ইখতিয়ার (পছন্দ শক্তি) বা ইরাদার ইচ্ছা শক্তি) ক্ষমতা দিয়েছেন। মানুষের এই ইখতিয়ার ও ইরাদাকে আল্লাহ্ তা'আলা মানুষের কর্মের জন্য সবৰৃ হিসেবে নির্ধারন করেছেন। মানুষ কোন কিছু করতে চাইলে অর্থাৎ ইখতিয়ার করলে আর আল্লাহ্ তা"আলাও তা ইরাদা করলে তা সৃষ্টি করেন। বান্দা কোন কিছু না চাইলে, আল্লাহ্ তা"আলাও তা ইরাদা না করলে, সৃষ্টি করেন না। কোন কিছু শুধুমাত্র বান্দার ইচ্ছার কারণে সৃষ্টি হয় না। আল্লাহ্ তা"আলাও যদি তা ইরাদা করেন কেবল তখনই তা সৃষ্টি করেন। কোন কিছুতে আগুন লাগলে তিনি যেমন সেখানে দহন সৃষ্টি করেন কিংবা আগুন না লাগলে দহনের সৃষ্টি করেন না, একইভাবে বান্দার ইরাদাকৃত বিষয়ের সৃষ্টি করাও অনুরূপ। ধারালো ছুরি কোন কিছুর সাথে লাগলে তিনি সেখানে কর্তনের সৃষ্টি করেন। এখানে ছুরি কর্তনকারী নয়। প্রকৃত কর্তনকারী হলেন মহান আল্লাহ্ তা'আলা। তিনি কর্তনের জন্য ছুরিকে সবব্ হিসেবে নির্ধারন করেছেন। অর্থাৎ বান্দার ইখতিয়ারকৃত বিষয় বা ইরাদাকৃত কর্মের সৃষ্টির জন্য আল্লাহ্ তা'আলা, বান্দার ইচ্ছা বা পছন্দকেই সবব্ হিসেবে নির্ধারন করেছেন। কিন্তু প্রাকৃতিক কর্মকাণ্ড বান্দার ইখতিয়ারের সাথে সম্পর্কিত নয়। এগুলি কেবলমাত্র মহান আল্লাহ্ তা'আলার ইরাদা অনুযায়ী ভিন্ন সববৃসমূহের দ্বারা সৃষ্টি হয়। চন্দ্র-সূর্য, গ্রহ- নক্ষত্র, অণু-পরমাণু ভাইরাস-ব্যাকটেরিয়া তথা সবকিছুর উপাদান, বৈশিষ্ট্য ও যাবতীয় ক্রিয়াসমূহের স্রষ্টা একমাত্র মহান আল্লাহ্ তা"আলা। তিনি ব্যতীত আর কোন স্রষ্টা নাই। তবে জড় পদার্থের ক্রিয়া আর মানুষ ও পশুপাখির ইখতিয়ারী তথা ইচ্ছাকৃত ক্রিয়ার মাঝের পার্থক্য হল, বান্দা কোন কিছু করতে ইরাদা করলে, সে বিষয়ে আল্লাহ্ তা'আলারও ইরাদা থাকলে তিনি বান্দাকে তা করার কুদরত প্রদান করেন ও সেই ক্রিয়া সৃষ্টি করেন। বান্দার নিজের নড়াচড়ার 108
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।