ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্কিত করেছেন। সবকিছুকেই নির্দিষ্ট বিভিন্ন সববের দ্বারা সৃষ্টির ইরাদা করেছেন। নিজের কুদরতকে সবব নামক পর্দার আড়াল করেছেন। কেউ তাঁর দ্বারা কোন কিছুর সৃষ্টির ব্যাপারে প্রার্থনা করলে, তার উচিত এঁ জিনিসের সৃষ্টির জন্য আল্লাহ্‌ তা"আলা যে সকল সববৃকে আদত করেছেন সেগুলিকে আঁকড়ে ধরা। যথাযথভাবে সববৃকে আঁকড়ে ধরা বা পালন করা হলে আল্লাহ্‌ তা"আলা তা সৃষ্টি করেন। [কেউ মোম জ্বালাতে চাইলে দিয়াশলাই ব্যবহার করে। মাথা ব্যথা থেকে মুক্তি পেতে ওষধ সেবন করে। জান্নাতে প্রবেশ করে সীমাহীন নিয়ামত উপভোগের সুযোগ পেতে আগ্রহী ব্যক্তি ইসলামিয়্যাতের অনুসরণ করে। একইভাবে বিষ খেলে মৃত্যু হয়। ঈমান গ্রহণ না করলে জাহান্নামে যেতে হয়। গুনাহ করলে আযাব ভোগ করতে হয়। যে যেই জিনিসের সববৃকে পালন করবে সে তার সুপরিণতি বা কুপরিণতি ভোগ করবে। সকলের ক্ষেত্রেই তা প্রযোজ্য। মুসলমানদের কিতাব পড়লে ইসলামকে জানতে পারবে, ইসলামকে সঠিকভাবে জানলে ইসলামকে ভালবাসবে ও তদনুষায়ী জীবন যাপন করলে খাঁটি মুসলমান হবে। অবিশ্বাসী ও মাজহাব বিরোধীদের সাথে বসবাস করলে, তাদের কথাবার্তা শুনলে দ্বীনের বিষয়ে জাহিল হবে। আর দ্বীন-জাহিলদের অধিকাংশই কাফির হয়। মানুষ যেই গন্তব্যের পথের বাহনে আরোহণ করে সেই গন্তব্যেই পৌছায়।] মহান আল্লাহ তা”আলা যখন তাজাল্লী করেন সব কিছু সহজেই ভাস্তবায়ন করেন। এক পলকেই তা ইহসান করেন। আল্লাহ্‌ তা'আলা যদি সবব সৃষ্টি না করতেন, কেউ কারো মুখাপেক্ষী হত না। সকলেই সবকিছু সরাসরি আল্লাহ্‌ তা'আলার নিকট চাইত। অন্য কারো বা কিছুর দ্বারস্থ হত না। এরূপ হলে মানুষের মাঝে শাসক, প্রজা, শ্রমিক, শিল্পী, ছাত্র, শিক্ষক ইত্যাদির মত বহু মানবিক সম্পর্ক স্থাপিত হত না। দুনিয়া ও আখেরাতের শৃঙ্খলা নষ্ট হত। সুন্দর ও কুৎসিত, ভাল ও মন্দ, অনুগত ও অবাধ্যের মাঝে কোন পার্থক্য থাকত না। আল্লাহ্‌ তা'আলা চাইলে আদত বা রীতিকে অন্যভাবেও নির্ধারন করতে পারতেন। তখন সবকিছুই এ আদত অনুযায়ীই সৃষ্টি করতেন। যেমন, তিনি 10%

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।