কারণ হিসেবে সৃষ্টি করেছেন। অজ্ঞ ব্যক্তি ভাবে আগুন জ্বালায়, প্রাথমিক বিদ্যালয় সমাপনকারী ব্যক্তি ক কথা মানবে না, তার মতে বাতাস জ্বালায়। নি্ন মাধ্যমিক সমাপনকারী বলবে, বাতাস না বরং বাতাসের মাঝের অক্সিজেন জ্বালায়। উচ্চ মাধ্যমিক সমাপনকারী তার এই কথা মানবে না, সে বলবে জ্বলন শুধুমাত্র অক্সিজেনের সাথে সম্পর্কিত নয়। ইলেকট্রন আকর্ষনকারী সকল উপাদানই জ্বালায়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ব্যক্তি, জ্বলনের ক্ষেত্রে পদার্থের সাথে সাথে শক্তিরও হিসাব করবে। এর দ্বারা বুঝা যাচ্ছে যে, ব্যক্তির জ্ঞানের গভীরতা যতই বাড়ে, প্রকৃত বাস্তবতার ততই নিকটবর্তী হয়। একইসাথে তারা এটাও উপলব্ধি করে যে, প্রত্যেকটি ক্রিয়ার জন্য যা কিছুকে সবব্ বা কারণ ভাবা হয় আসলে সেগুলির পিছনে আরো বহু কারণ বিদ্যমান। ইলম্ ও জ্ঞান-বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণকারী ও সবকিছুর প্রকৃত হাক্কীকতকে পরিপূর্ণরূপে অবলোকনকারী পয়গম্বরগণ আলাইহিমুস সালাম এবং তাঁদের পদাঙ্ক অনুসরণকারী ও ইলম্ দরিয়া থেকে ফোঁটা ফোঁটা জ্ঞান অর্জনকারী ইসলামের আলেমগণ রাহিমাহ্মুল্লাহ্ তা'আলা এ ব্যাপারে আমাদেরকে প্রকৃত সত্য সম্পর্কে অবহিত হয়েছেন। তাঁরা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে, বাহ্যিক দৃষ্টিতে যা কিছুকে কর্তা বা দহনকারী মনে হয় সেগুলি আসলে ক্ষ মতাহীন, শক্তিহীন অসহায় একেকটি মাধ্যম ও মাখলুক মাত্র। প্রকৃত কর্তা বা স্রষ্টা কোনোভাবেই ঞ্ সকল সবব্ হতে পারে না। একমাত্র মহান আল্লাহ্ তা"'আলাই হলেন প্রকৃত কর্তা ও শ্রষ্টা। প্রকৃত দহনকারী হলেন একমাত্র আল্লাহ্ তা"আলা। আগুন ছাড়াও তিনি জ্বালাতে পারেন। কিন্তু আগুনের দ্বারা জ্বালানোকে তিনি “আদত' বা রীতি করেছেন। তিনি জ্বালাতে না চাইলে আগুনের পক্ষে জ্বালানো সম্ভব নয়। একারণেই হযরত ইবরাহীম আলাইহিস্ সালামকে আগুন জ্বালাতে পারেনি। মহান আল্লাহ্ তা'আলা তাঁকে ভালোবেসে আদতকে তাঁর জন্য স্থগিত করেছিলেন। [এছাড়া তিনি আগুনের জ্বলন ক্রিয়াকে নিষ্ক্রিয় করতে পারে এমন পদার্থও সৃষ্টি করেছেন। রসায়নবিদগণ এমন অনেক পদার্থ আবিষ্কার করছেন।] আল্লাহ্ তা'আলা চাইলে সবকিছু সবব্হীনভাবেও সৃষ্টি করতে পারতেন। আগুন ছাড়াও জ্বালাতে পারতেন। খাবার ছাড়াই ক্ষুধা নিবারণ করাতে পারতেন। বিমান ছাড়াই উড়াতে পারতেন। বেতারযন্ত্র ব্যতীতই দুরের আওয়াজ শুনাতে পারতেন। কিন্তু অনুগ্রহ করে সবকিছুর সৃষ্টিকে কোন না কোন সববের সাথে 106
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।