ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

আধালিয়্যা) হিসেবে আখ্যা দিয়েছে। অস্তিত্বশীল সবকিছু এঁ "কাযা" থেকেই অস্তিত্ব লাভ করেছে। আল্লাহ্‌ তা'আলার অনাদি (আষেলী) ইলম অনুযায়ী সৃষ্টি জগতের অস্তিত্ব অর্জন করাকে ক্কাঘা ও কদর বলা হয়। কদরে ঈমান আনার জন্য এই বিষয়ে উত্তমরূপে জানা ও বিশ্বাস করা জরুরী যে, মহান আল্লাহ্‌ তা'আলা কোন কিছু সৃষ্টি করার জন্য অনাদিতে ইরাদা বা ইচ্ছা পোষণ করে থাকলে, কোন ধরণের কমতি বা বাড়তি না হয়ে এ ইরাদা অনুযায়ী যথাযথভাবে তার অস্তিত্ব অর্জন করা আবশ্যক হয়। তাঁর কোন কিছুর জন্য অস্তিত্বের ইরাদা করার পর তা সৃষ্ট না হওয়া কিংবা কোন কিছুর অনত্তিত্ব ইরাদার পর তার অস্তিত্ব লাভ করা কোনভাবেই সম্ভব নয়। সমস্ত পশু,পাখি, উদ্টিদ, জীব ও জড় সবকিছুর হওয়া বা না হওয়া, বান্দার উত্তম ও মন্দ আমলসমুহ, দুনিয়া ও আখেরাতে কৃত কর্মের শান্তি ভোগ করা বা না করা ইত্যাদির সবই অনাদি ও অনন্তভাবে আল্লাহ্‌ তা'য়ালার ইলমে রয়েছে। সময়ের সুচনার পূর্ব থেকে সময়ের সমাপ্তির পর পর্যন্ত সবকিছু তাঁর ইলমে রয়েছে। তাঁর ইলমে যেভাবে রয়েছে সেভাবেই তা সৃষ্টি হতে থাকে। সকল বস্তু, অণু পরমাণু তাদের ক্রিয়া, বিক্রিয়া, জীব ও প্রাণীর বাঁচা, মরা, মানুষের ভাল, মন্দ সকল কর্মকাণ্ড, মুসলমান অথবা কাফির হওয়া, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমলসমূহ সহ জগতের যাবতীয় সবকিছু তিনি সৃষ্টি করছেন। স্রষ্টা একমাত্র তিনিই। কোন কিছু হওয়ার জন্য যে সবব বা কারণ আমরা দেখতে পাই সেগুলিকেও তিনিই সৃষ্টি করেছেন। দেনিয়াতে সবকিছু তিনি সববের মাধ্যমে সৃষ্টি করেন।) উদাহরণস্বরূপ, আগুন জ্বালায়। কিন্তু জুলন সৃষ্টিকারী হলেন আল্লাহ্‌ তা'য়ালা। আগুনের নিজের জ্বালানোর মত কোন ক্ষমতা নাই। কিন্তু আদাত (রীতি) বা কানুন এরূপ যে, আগুন কোন কিছুকে স্পর্শ করলে জ্বালায়। প্রকৃতপক্ষে আগুন জ্বালায় না, আগুন বস্তুর কাঠামোতে অবস্থিত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের মাঝে আকর্ষনের উদ্রেককারী, ইলেকট্রনের আদান-প্রদানের ব্যবস্থাকারীও নয়। যারা প্রকৃত সত্য দেখতে পায় না, তারা মনে করে আগুনই জ্বালায়। বাস্তবে জুলন ক্রিয়া সম্পাদনকারী আগুন নয়, অক্সিজেনও নয়, তাপও নয়, ইলেকট্রনের আদান-প্রদানও নয়। বরং প্রকৃত কর্তা শুধুমাত্র মহান আল্লাহ্‌ তা"আলা। আল্লাহ্‌ তা'আলা এগুলিকে জ্বলনের সবব্‌ বা 105

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।