তৃতীয়ত, গুনাহগার মুমিনরা যাতে সিরাত থেকে জাহান্নামে পতিত না হয় সেজন্য শাফায়াত করা হবে। চতুর্থত, বহু গুনাহ সম্পাদনকারী মুমিনদের জাহান্নাম থেকে মুক্ত করানোর জন্য শাফায়াত করা হবে। পঞ্চমত, জান্নাতে সীমাহীন নিয়ামত দেয়া হবে। তবে এর আটটি স্তর রয়েছে। সকলে নিজ যোগ্যতা, মর্যাদা, ঈমান ও আমলের ভিত্তিতে বিভিন্ন স্তরের জান্নাত লাভ করবে। জান্নাতবাসীদের পর্যায়ের উন্নতির জন্যও শাফায়াত করা হবে। জান্নাত ও জাহান্নাম বর্তমানে বিদ্যমান। জান্নাত সাত আসমানের উপর অবস্থিত। জাহান্নাম সর্বনিম্নে অবস্থিত। জান্নাতের আটটি দরোজা রয়েছে। প্রত্যেক দরোজা দিয়ে ভিন্ন ভিন্ন জান্নাতে প্রবেশ করা যায়। জাহান্নামের সাতটি স্তর রয়েছে। প্রথম স্তর থেকে সপ্তম স্তর পর্যন্ত ঘত নিচে যাওয়া হয়, আজাবের তীব্রতা ততই বৃদ্ধি পায়। ৬- ঈমান গ্রহণ আবশ্যক এমন ছয়টি বিষয়ের ষষ্ঠটি হল, কদরে অর্থাৎ ভাল, মন্দ সবকিছুই আল্লাহ্র পক্ষ থেকেই হয় তা বিশ্বাস করা। কদরে বিশ্বাস বলতে, ভাল ও মন্দ যা কিছুই হয় তার সবই আল্লাহ্ তা'আলার পক্ষ থেকেই হয় এই বলে সাক্ষ্য দেয়াকে বুঝায়। মানুষের জীবনে ভাল ও মন্দ, লাভ ও ক্ষতি, অর্জন ও হরণ এর সবই আল্লাহ্ তা'আলার তাকদীর অনুযায়ীই হয়।”কদর' শব্দের আভিধানিক অর্থ. পরিমাপ নির্ধারণ, হুকুম তথা শাসন করা, আধিপত্য করা, আদেশ দেয়া ইত্যাদি। আধিক্য বা বড়ত্ব অর্থেও ব্যবহৃত হয়। আল্লাহ্ তা'আলার কোন কিছুকে অস্তিত্ব প্রদানের ইরাদা করাকে কদর বলা হয়। এই কদরের অর্থাৎ যার জন্য অস্তিত্বপ্রান্তির ইচ্ছা করা হয়েছে তার অস্তিত্ব লাভ করাকে ক্কাঘা' বলা হয়। কদর ও ক্কাষা শব্দ দুইটি একে অপরের স্থানেও ব্যবহৃত হয়। সেক্ষেত্রে 'ক্কাযা'র অর্থ অনাদি থেকে অনন্ত পর্যন্ত যা কিছু সৃষ্টি হয় তার সবকিছুর জন্য অনাদিতে আল্লাহ্ তা'আলার ইরাদা করা। আর সবকিছুর সেই '্কাযা' অনুযায়ী যথাযথভাবে অর্থাৎ কোন ধরণের কমতি বা বাড়তি না হয়ে সৃষ্ট হওয়াকে 'কদর' বলা হয়। আর এই জ্ঞানকে 'ক্কাঘা' ও 'কদর' বলা হয়। প্রাচীন গ্রীক দার্শনিকরা একে অনাদি সম্তার অনুগ্রহ ইনায়াত-ই 104
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।