ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

মহান আল্লাহ তা'আলার আদেশে জাহান্নামের উপরে পুলসিরাত স্থাপন করা হবে। সকলকেই এই পুলের উপর দিয়ে যাওয়ার জন্য আদেশ করা হবে। যারা জান্নাতবাসী হবেন তারা সহজেই পার হয়ে যাবেন। তাদের কেউ বিজলীর গতিতে, কেউ বাতাসের, কেউ ছুটন্ত ঘোড়ার বেগে পুল অতিক্রম করবে। পুলসিরাত চুলের চেয়েও চিকণ এবং তলোয়ারের চেয়েও অধিক ধারালো হবে। যারা দুনিয়াতে নাফসের নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা সহজে পার হবে। ইসলামিয়্যাতকে যারা অনুসরণ করেনি ও নাফসের কামনার কাছে পরাস্থ হয়েছে তারা সিরাত পার হওয়ার সময় অনেক সমস্যার মুখোমুখি হবে। অনেকে জাহান্নামে পতিত হবে। এজন্যই ইসলামিয়্যাতকে 'সীরাত-ই মুসতাকিম' বলা হয়েছে। দুনিয়াতে নাফসের অনুসরণকারী মুসলমানরা বহু কষ্টে পার হবে। জাহান্নামীরা তা পার হতে পারবে না। ওখান থেকে পিছলে জাহান্নামে পতিত হবে। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য বিশেষ 'হাওজে কাওসার'ও বিদ্যমান থাকবে। যা এক মাসের পথের সমান প্রশস্ত হবে। এর পানি দুধের চেয়েও সাদা হবে। ঘ্রাণ মিসকৃ-আম্বরের চেয়েও মধুর হবে। যে এখান থেকে একবার পান করবে সে আর কখনোই পিপাসা অনুভব করবে না। শাফায়াত হকু। তওবাহীন অবস্থায় মৃত্যুবরণকারী মুমিনদের সগীরা ও কবীরা গুনাহ মাফের জন্য পয়গন্বরগণ, অলীগন, সালিহ তথা পুণ্যবানরা, আলেমগণ, ফেরেশতাগণ, শহীদগণ এবং মহান আল্লাহ্‌ তা'আলা যাদের অনুমতি দিবেন তারা শাফায়াত করতে পারবেন, এবং ইনশাল্লাহ তা কবুল করাও হবে। [হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “আমার উম্মতের মধ্য থেকে কবীরা গুনাহ সাম্পাদনকারীদের জন্য আমি শাফায়াত করব"।] হাশরের ময়দানে পাঁচ ধরণের শাফায়াত হবে। প্রথমটি, কিয়ামতের দিবসে হাশরের ময়দানে পাপ নিয়ে দীর্ঘ সারিতে অপেক্ষমাণ গুনাহগাররা ফরিয়াদ করবে। তাদের দ্রুত হিসাবের জন্য শাফায়াত করা হবে। দ্বিতীয়ত, সওয়াল ও হিসাবের সহজ হওয়ার জন্য শাফায়াত করা হবে। 103

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।