ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

হবে, হিসাব নেয়া হবে। হাশরের ময়দানে, আল্লাহ্‌ তা'আলা যতটুকু ইরাদা করবেন তদনুযায়ী সকল গোপন জিনিস প্রকাশ পাবে। ফেরেশতাদেরকে, আকাশে ও জমিনে কি করেছেন? পয়গম্বরদেরকে আলাইহিমুস্‌ সালাওয়াত, আল্লাহ্‌ তা'আলার হুকুমসমূহকে তাঁর বান্দাদেরকে কিভাবে জানিয়েছেন? অন্য সকলকে, পয়গন্বরদেরকে কিভাবে আনুগত্য করেছ? তোমাদেরকে অবহিত করা দ্বায়িত্বসমূহ কিভাবে পালন করেছ? পরস্পরের মাঝের হকসমূহ কিভাবে আদায় করেছ? বলে সওয়াল করা হবে। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে ও উত্তম আখলাকের অধিকারী হয়েছে তারা উত্তম পুরস্কার ও অশেষ ইহসান প্রাপ্ত হবে। পাপকার্ধ সম্পাদনকারী ও ঈমানহীনদের কঠিন শান্তি প্রদান করা হবে। আল্লাহ তা'আলা, আপন ইরাদা অনুযায়ী মুমিনদের ছোট-বড় সকল গুনাহ নিজের দয়া, অনুগ্রহ ও ইহসানের দ্বারা ক্ষমা করে দিবেন। শিরক ও কুফর ব্যতীত অন্য যে কোন গুনাহ, আল্লাহ্‌ তা"আলা চাইলে ক্ষমা করে দিবেন। আবার চাইলে আদালতের দ্বারা ছোট গুনাহের জন্যও অনেককে শার্তি ভোগ করাবেন। তবে যারা মুশরিক ও কাফির অবস্থায় মৃত্যু বরণ করেছে তাদেরকে আল্লাহ্‌ তায়ালা ক্ষমা করবেন না, এ ব্যাপারে কুরআন করীম ও হাদিস শরীফে স্পষ্টভাবে অবহিত করা হয়েছে। আহলে কিতাব বা কিতাবহীন কাফির, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র মানব জাতির পয়গম্বর হিসেবে মেনে নেয়নি, তাঁর আনীত আহকামের কোন একটিকেও যারা অপছন্দ করেছে এবং এঁ অবস্থায় মৃতয় বরণ করেছে তারা অবশ্যই কঠিন শার্তি ভোগ করবে। কিয়ামতের দিনে, আমল পরিমাপের জন্য মিজান (পরিমাপক) রয়েছে। এর এক একপাশে আসমান ও জমিনকে রাখা সম্ভব। সওয়াবের দিক সর্বদা উজ্জ্বল হবে। এবং তা আরশের ডান পাশে, জান্নাতের দিকে থাকবে। গুনাহ মাপার দিকটি অন্ধকারময় হবে ও জাহান্নামের দিকে থাকবে। দুনিয়ার যাবতীয় কর্ম কথা, চিন্তা, কল্পনা, দৃষ্টি সবকিছুই আকার ধারণ করবে ও পাল্লায় মাপা হবে। এই মিজান দুনিয়ার পাল্লার মত নয়। এর ভারী পাশ উপরে উঠবে ও হালকা হওয়া পাশ নিচে থাকবে। কিছু আলেমের মতে অনেক ধরণের পাল্লা বিদ্যমান থাকবে। অধিকাংশ আলেমের মতে যেহেতু এব্যাপারে দ্বীনে স্পষ্ট করে বলা নাই, তাই এর ধরণ নিয়ে না ভাবাই উত্তম। 10

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।