ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

শুনতে পাবে। তাদের জন্য কবর এতটাই সংকীর্ণ হবে যে, এর চাপে, পাঁজরের একপাশের হাডিউ অন্য পাশের হাডিউর মাঝে প্রবেশ করবে। সেখান থেকে জাহান্নামের দিকে একটি জানালা খুলে দেয়া হবে। সকাল-সন্ধ্যা, জাহান্নামের যে স্থান তাদের জন্য প্রস্তুত করা হয়েছে তা দেখতে পারবে, আর কবরে কিয়ামত পর্যন্ত যন্ত্রণাদায়ক শান্তি ভোগ করতে থাকবে। মৃত্যুর পরে, পুনরায় জীবিত হওয়ার বিষয়টি বিশ্বাস করা আবশ্যক। গোশত ও হাড্ডি পচে মাটি ও গ্যাসে পরিণত হওয়ার পরে, পুনরায় দেহ সৃষ্টি করা হবে। রূহসমূহ এঁ দেহে প্রবেশ করবে, এরপর কবর থেকে প্রত্যেকেরই পুনরুণ্খান হবে। একারণেই এই সময়কে, কিয়ামতের দিবস বলা হয়। উদ্ভিদ, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর মাটি থেকে পানি ও লবণ তথা মাটির বিভিন্ন উপাদানকে গ্রহণ করে মিশ্রিত করে। এভাবেই, জীব দেহের ও আমাদের অঙ্গের মূল উপাদানের উৎপত্তি হয়। কয়েক বছর সময়ের প্রয়োজন এমন কোন এক রাসয়নিক বিক্রিয়ায়, 'কাটালিযার' ব্যবহার করে এক সেকেন্ডেরও কম সময়ে সম্পাদন করা সম্ভব, বর্তমানে আমরা তা জানি। এরই মত, আল্লাহ্‌ তা'আলা, কবরে পানি, কার্বন ডাইঅক্সাইড ও মাটির উপাদানসমূহকে একত্রিত করে, এক মুহুর্তে দেহ সৃষ্টি করবেন। এভাবে পুনরুণ্থান হওয়ার ব্যাপারে, মুখবির-ই সাদিক খবর দিচ্ছে। বিজ্ঞান ও এর সমর্থন করে] সকলকে হাশরের ময়দানে একত্রিত করা হবে। প্রত্যেক ইনসানের আমল দফতর উড়ে উড়ে হাতে আসবে। এগুলি, আসমান ও জমিন, অণু- পরমাণু গ্রহ-নক্ষত্রের স্রষ্টা, সীমাহীন কুদরতের অধিকারী আল্লাহ্‌ তা'আলা করবেন। এসবের সংঘটিত হওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খবর প্রদান করেছেন। সালিহ তথা পুণ্যবানদের আমল দফতর ডান হাতে আর মন্দদের আমলনামা পিছন থেকে কিংবা বাম দিক থেকে প্রদান করা হবে। ভাল, মন্দ, ছোট, বড়, গোপন, প্রকাশ্য সবকিছুই আমল দফতরে লিপিবদ্ধ থাকবে। কিরামান কাতিবীনের না জানা কর্মও অঙ্গের নিজেদের খবর দেয়ার মাধ্যমে অথবা আল্লাহ্‌ তা'আলার হুকুমে জানানো হবে। সবকিছুর জন্যই সওয়াল করা 101

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।