ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

আলামত সম্পর্কে আমাদের সংবাদ দিয়েছেন। হযরত মেহেদীর আগমন হবে, হযরত ঈসা আলাইহিস্‌ সালাম আসমান থেকে শাম নগরীতে অবতীর্ন হবেন। দাজ্জাল বের হবে। ইয়াজুজ ও মাজুজ সব জায়গা তছনছ করে দিবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। প্রচণ্ড ভূমিকম্প হবে। দ্বীনী ইলম্‌ বিলুপ্ত হবে। পাপাচার বৃদ্ধি পাবে। সর্বব্র হারাম সম্পাদিত হবে। ইয়েমেন থেকে আগুন বের হবে। আসমান ও পর্বতসমুহ চর্নবিচুর্ন হবে। সূর্ধ ও চন্দ্র নিভে যাবে। সাগর মহাসাগর পরস্পর মিশে যাবে, ফুটে বাম্প হয়ে শুকিয়ে ঘাবে। গুনাহ সম্পাদনকারী মুসলমানকে ফাসিক বলা হয়। ফাসিক ও সকল কাফির কবরে আযাবের সম্মুখীন হবে। এ ব্যাপারে অবশ্যই বিশ্বাস করতে হবে। মুর্দাকে কবরে রাখার পরে, অজানা এক হায়াতের দ্বারা জীবিত করা হবে। পরে সেখানে শান্তিতে বিশ্রাম নিবে অথবা শান্তি ভোগ করবে। মুনকার ও নাকির নামক ফেরেশতাদ্বয়ের, অজানা ও ভয়ংকর মানুষের রূপে কবরে এসে প্রশ্ন করার বিষয়ে, হাদিস শরীফসমূহে স্পষ্টভাবে উল্লেখ আছে। কবরের সওয়াল, কিছু আলেমের মতে আকাইঈদের কিছু অংশের উপর হবে, আর কিছু আলেমের মতে সম্পূর্ণ আকাঈদের উপর হবে। [এজন্য নিম্নলিখিত বিষয়গুলি নিজেদের মুখস্ত করা এবং শিশুদেরকেও মুখস্ত কোরানো উচিত। "আল্লাহ্‌ তা'আলা আমার রব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পয়গম্বর, ইসলাম আমার দ্বীন, কুরআন করীম আমার কিতাব, কা'বা শরীফ আমার কিবলা, ইতিকাদের ক্ষেত্রে আহলি সুন্নাত ওয়াল জামায়াত আমার মাজহাব আর আমলের ক্ষেত্রে ইমামে আযম আবু হানিফার মাজহাব আমার মাজহাব'। যারা আহলি সুন্নাতের অনুসারী নয় তারা সঠিক উত্তর দিতে পারবে না। 'তাষকিরা- ই কুরতুবী'তে এরপ বর্নিত হয়েছে।] যারা সুন্দর উত্তর দিতে পারবে তাদের কবর প্রশত্ত হবে এবং সেখান থেকে জান্নাতের দিকে একটি জানালা খুলে দেয়া হবে। সকাল-সন্ধ্যা, জান্নাতের যে স্থান তাদেরকে দেয়া হবে তা আগে থেকেই দেখতে পারবে, ফেরেশতাদের মারফৎ সুসংবাদ প্রাপ্ত হবে ও বিশেষ খেদমত পেতে থাকবে। সঠিক জবাব দিতে না পারলে লোহার হাতুড়ী দিয়ে এমনভাবে প্রহার করা হবে যে মানুষ ও জ্বিন বাদে সকল মাখলুক তাদের আর্তচিৎকার 31 “তাযকরা”র মুয়াল্লফি মুহাম্মদ কুরতুবী মালকিী, ৬৭১ হজিরীত (১২৭২ খুস্টাব্দ ইনতকাল করছেনে। 100

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।