ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু তাফসীর ইলম জানে না এমন দ্বীন জাহিলদের দেয়া ব্যাখ্যাকে কুরআন তাফসীর বলা হয় না। এজন্য হাদিস শরীফে বলা হয়েছে, "কুরআন করীমকে নিজের মনগড়া অর্থ প্রদানকারী কাফির হল'। আল্লাহ্‌ তা'আলা আমাদের সবাইকে আহলি সুন্নাত আলেমদের দ্বারা প্রদর্শিত সঠিক পথে অবিচল থাকার তৌফিক দিক। মুসলমান নামধারী অথচ ইসলাম বিরোধী, মাজহাব বিরোধী মুনাফিকদের ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা থেকে আমাদেরকে রক্ষা করুক! আমীন! হাকীকাত কিতাবএভি'র প্রকাশিত সকল কিতাবসমূহ, বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার সর্বত্র প্রচারিত হচ্ছে। সতর্কতা: মিশনারিরা খুস্টান ধর্ম, ইয়াহুদীরা তালমুদ, আর হাক্ীকাত কিতাবএভি ইসলাম প্রচারের জন্য চেষ্টা করছে। আর মাসন্রা দ্বীন ধবংসে লিপ্ত। বিবেকবান, ইলম ও ইনসাফের অধিকারী ব্যক্তিরা এগুলির মাঝে কোনটি হক তা সহজেই উপলব্ধি করতে পারে। সে অনুযায়ী সেই জিনিসের প্রচার-প্রসারে সাহায্য করে। এভাবে সে নিজের ও অন্যান্য মানুষদের দুনিয়া ও আখিরাতে চিরন্তন সৌভাগ্য অর্জনের সবব্‌ হয়। বর্তমানে পুরো দুনিয়ার মুসলমানগণ তিন ভাগে ভাগ হয়েছেন। এর মাঝে প্রথমটি হল, সম্মানিত সাহাবীদের পদাঙ্ক অনুসরণকারী প্রকৃত মুসলমান। এদেরকে আহলি সুন্নাত বা সুন্নী কিংবা 'ফিরকা-ই নাজিয়া', জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দল বলা হয়। দ্বিতীয় ভাগ হল, আসহাবে কিরামের শত্রু। তাদেরকে শিয়া বা ফিরকা-ই দাল্লা বলা হয়। আর তৃতীয় ভাগ হল সুন্নী ও শিয়াদের দুষমন। এদেরকে ওহহাবী বা নজদী বলা হয়। কেননা এরা প্রথম আরবের নজদ্‌ শহরে প্রকাশিত হয়েছিল। এদেরকে 'ফিরকা-ই মালউনা'ও বলা হয়। কেননা এরা মুসলমানদেরকে কাফির আখ্যা দিয়ে থাকে, যা আমাদের "সা"আদাত-ই আবাদিয়্যা' ও “কিয়ামত ও আখেরাত" নামের কিতাবে উল্লেখ করা হয়েছে। আর মুসলমানদের যারা কাফির বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। মুসলমানদেরকে এভাবে তিন ভাগে খুস্টান ও ইহুদীরা ভাগ করেছে। 9

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।