৬৪ বিষয়ভিত্তিক শানে নুঘুূল ও আল-কুরআনের মর্সান্তিক ঘটনাবলী কুরাইশরা রসূলুল্লাহ সপ্লাপ্লাহু "আলাইহি ওয়া সাল্লাম-কে বলেছিল-“হে মুহাম্মদ সন্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম! আপনি তো আমাদেরকে বলেছেন যে, মুসা (আঃ) তার লাঠিখানা পাথরের উপর মারা মাত্রই তাতে বারোটি ঝরণা বের হয়েছিল। হযরত ঈসা (আঃ) মৃতকে জীবিত করতেন। সামূদ জাতিও (সালিহ আঃ-এর কাছে) উঁটের মু"জিযা দেখেছিল । সুতরাং আপনিও যদি এ ধরনের কোন মু'জিযা আমাদের সামনে পেশ করতে পারেন তবে আমরা আপনাকে সত্য নবী বলে মেনে নেবো।” রসূলুল্লাহ সন্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তখন তাদেরকে বলেছিলেনঃ “তোমরা কি মু'জিযা দেখতে চাও ?" “তারা উত্তরে বলেছিলঃ “এই সাফা পাহাড়কে আমাদের জন সোনা বানিয়ে দিন।” তিনি তাদেরকে বলেনঃ “যদি এরূপ হয়ে যায় তবে তোমরা একত্বাদে বিশ্বাস করবে তো?” তারা উত্তরে বলেঃ “হ্যা, আমরা সবাই ঈমান আনবো ।” তিনি তখন উঠেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করেন। তখন জিবরাঈল (আঃ) আগমন করেন এবং বলেনঃ “আপনি চাইলে সাফা পাহাড়কে সোনায় পরিণত করা হবে। কিন্তু তারপরেও যদি তারা ঈমান না আনে তবে তৎক্ষণাৎ তাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে । আর আপনি ইচ্ছা করলে এদেরকে এভাবেই ছেড়ে দেয়া হোক । কেননা, হয়তো! পরবর্তীকালে এদের মধো কেউ কেউ ঈমান আনবে এবং তাওবা করবে ।” তাই, আল্লাহ তা'আলা বলেনঃ “তারা কঠিন অঙ্গীকার সহকারে আল্লাহর নামে কসম করে বলে.... তারা ঈমান আনবে ।” কিন্তু কথা এই যে, ত তাদের অধিকাংশই অজ্ঞ ও মুর্খ আল্লাহ পাক বলেনঃ মু'জিযা প্রেরণে আমার কাছে শুধু এটাই প্রতিবন্ধক হয়ে দাড়িয়েছে যে, তাদের পূর্ববর্তী লোকেরা মু'জিযা দেখার পরেও ঈমান আনেনি । সুতরাং এরাও যদি মু'জিযা দেখার পরেও ঈমান আনয়ন না করে তবে সাথে সাথেই তাদের উপব শাস্তি এসে পড়বে এবং যে অবকাশ তাদেরকে দেয়া হয়েছে তা আর থাকবে না। এতে কাফিরদের উক্তি বর্ণনা করা হয়েছে যে, তারা প্রার্থিত মু'জিযা প্রকাশিত হলে মুসলমান হওয়ার জনো শপথ করল । এর পরবর্তী আয়াতে বিষয়ভিত্তিক শানে নুযূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী ৬৫ তাদের উক্তির জওয়াব দেয়া হয়েছে যে, মু'জিযা ও নিদর্শন সবই আল্লাহ্র ইাঞ্ছাথান। যেসব মু'জিযা ইতঃপূর্বে প্রকাশিত হয়েছে, সেগুলোও তীর পক্ষ থেকেই ছিল এবং যেসব মু'জিযা দাবী করা হচ্ছে, এগুলো প্রকাশ করতে ও [তিনি পর্ণরূপে সক্ষম । কিন্তু বিবেক ও ইনসাফের দিক দিয়ে তাদের এরূপ দাবী করার কোন অধিকার নেই। কেননা, রসূলুল্লাহ সন্লাল্লাহু আলাইহি এয়া সাল্লাম রিসালাতের দাবীদার এবং এ দাবীর পক্ষে অনেক যুক্তি-প্রমাণ ও সাক্ষ। মু'জিযা আকারে উপস্থিত করেছেন। এখন এসব যুক্তি প্রমাণ ও সা খণ্ডন করার এবং ভ্রান্ত প্রমাণিত করার অধিকার প্রতিপক্ষের আছে। কিন্তু এসব সাক্ষ্য খণ্ডন না করে অন্য সাক্ষ্য দাবী করা সম্পূর্ণ অযৌক্তিক । যেন, আদালতে কোন বিবাদী বাদীর উপস্থিত করা সাক্ষীদের অযোগ্যতা প্রমাণ না করেই দাবী করে বনে যে, আমি এসব সাক্ষীর সাক্ষা মানি না। অমুক নির্দিষ্ট ব্যক্তি সাক্ষ্য দিলে তা মেনে নেব । বাদীর এ উদ্ভট দাবীর প্রতি কোন আদালতই কর্ণপাত করবে না। এমনিভাবে নবুওয়াত ও রিসালাতের পক্ষে অসংখ্য নিদর্শন ও মু'জিযা প্রকাশিত হওয়ার পর এগুলো খণ্ডন না করা পর্যন্ত তাদের এরূপ বলার অধিকার নেই যে, আমর! তো অমুক ধরনের মু'জিযা দেখেই বিশ্বাস স্থাপন করব। ১৫৫ টা তেল নু ফু ক খা কাফিররা কোন এক স্থানে একত্রিত হয়েছিল। রসূলুল্লাহ সন্পাল্াু "আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে উপদেশ প্রদানের উদ্দেশো তথায় গমন করলে তারা বলল, তুমি সত] নবী হলে এ চাদকে দ্বিখপ্তিত করে দেখাও । বসলুল্লাহ সস্রাল্লাহু "আলাইহি ওয়। সাল্লাম অঙ্গুলি দ্বারা ইশারা করতেই চাদ দিগ্ডিত হয়ে গেল। এক খণ্ড আবূ কুবাইস পাহাড় এবং অপর খণ্ড কাইকাআন পাহাড়ের দিকে সরে গেল এবং সঙ্গে সঙ্গেই পুনরায় মিলিত হয়ে গেল। ইহা দেখে কাফিররা বলল, “তুমি তো বড় যাদুকর!” রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি কি কখনো মিথ্যা বলেছি? ?
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।