৭২ সহীহ আল-বুখারী DC did GIG i ends B52.) Ys stall Yai ol Y 5s : dL J6 Lind abs SE ail als ins yl Hla fb os % Ee onl sy ১৪৪১. আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল! মুহরিম ব্যক্তি কিরূপ কাপড় পরিধান করবে? রসূলুল্লাহ (সঃ) বলেন, মুহরিম ব্যক্তি কামিস বা জামা, পাগড়ী, পাজামা, টুপি ও মোজা পরিধান করবে না। তবে যার জুতা নেই সে মোজা পরিধান করতে পারবে। কিন্তু মোজা দু'টির পায়ের গোছার নীচে থেকে (ওপরের অংশটুকু) কেটে ফেলতে হবে। আর জাফরান বা ওয়ারসৃ৬ সুগন্ধি লাগানো কোন কাপড় পরিধান করবে না।' ২২-অনুচ্ছেদ £ হজ্জের সফরে কোন জনজুর পিঠে আরোহণ করা বা সওয়ারীতে কাউকে পিছনে আরোহণ করানো। de sl G3, LL Lule nl oe. \££Y ss lJ IG Casi JE ie ol LO Ga ll O51 nt TLS 0 rl ১৪৪২. ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। উসামা (রা) নবী (সঃ)-এর সওয়ারীতে আরাফা থেকে মুযদালিফা পর্যন্ত (তীর) পিছনে বসা ছিলেন। পরে নবী (সঃ) মুযদালিফা থেকে মিনা পর্যন্ত ফযলকেও পিছনে উঠিয়ে নিলেন। বর্ণনাকারী (ইবনে আব্বাস) বলেন, তারা উভয়েই (উসামা ও ফযল) বর্ণনা করেছেন, নবী (সঃ) জামরাতূল আকাবায় কঙ্কর মারার পূর্ব পর্যন্ত তালবিয়া পাঠ করছিলেন। ২৩-অনুচ্ছেদ £ মুহরিম ব্যক্তি কি ধরনের কাপড়, চাদর ও লুঙ্গি পরিধান করবে? আয়েশা (রা) ইহরাম অবস্থায় কুসুম রঙ্গের কাপড় পরিধান করেছিলেন তিনি বলেছেন, মেয়েরা ইহরাম অবস্থায় মুখমন্ডল ঢাকবে না, সুগন্ধি মাখা বা জাফরানে রঞ্জিত কোন কাপড় পরিধান করবে না। ৬. ওয়ারস এক প্রকার সুগন্ধিযুক্ত ঘাস। ৭. আবু আবদুল্লাহ ইমাম বুখারী বলেন, মুহরিম ব্যক্তি তার মাথা ধুতে পারে কিন্তু চুল চিরুনী করতে পারবে না, কিংবা শরীর চুলকাবে না। আর মাথা ও শরীর থেকে উকুন ধরে মাটিতে ফেলে দিবে (মারতে পারবে না)। www.amarboi.org
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।