কিছু কথা আল্লাহর মেহেরবানীতে বিগত দশ বছরের মধ্যে বাংলা ভাষায় হাদীস চর্চার ক্ষেত্র দ্রুত সম্পূসারিত হয়েছে । সিহাহ সিত্তার প্রায় সবগুলো কিতাব বাংলা অনূদিত হয়ে গেছে। মুওয়াত্তা ইমাম মালিক ও মুওয়াত্তা ইমাম মুহাম্মদ প্রকাশিত হয়েছে। অন্যদিকে সংকলনগুলোর মধ্যে মিশকাত ও রিয়াদুস সালেহীনও প্রকাশিত হয়েছে। অন্য হাদীসগ্রন্থ ও সংলকনগুলোর অনুবাদ, সম্পাদনা ও প্রকাশনার কাজও অব্যাহত রয়েছে। এ জন্য সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে। তবে এ সংস্থাগ্রো কোন একটি পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলছে না। ফলে একাধিক সংস্থা একই গ্রন্থ প্রকাশ করছে। এতে কাজের অগ্রগতি তুলনামূলকভাবে মন্থরতার শিকার হচ্ছে । তাছাড়া এর মধ্যে একটা পরিকল্পনাহীনতার ছাপও দেখা যাচ্ছে। আসলে এ সংস্থাগুলোর মধ্যে একটা আভ্যন্তরীণ সমঝোতা গড়ে উঠলে হাদীসের অনুবাদ বাংলায় আরো বেশী অগ্রসর হওয়া সম্ভব হবে । এর ফলে বিশ্বের বিশ কোটি বাংলা ভাষাভাষী মানুষ উপকৃত হতো এবং মুসলমানদের ইসলামী চরিত্র গঠন, সুস্থ ও নির্ভেজাল ইসলামী সমাজ কাঠামো নির্মাণ ও অমুসলিমদের মধ্যে ইসলাম প্রচারের কাজে বন্ুল অগ্রগতি সাধিত হতো । ইতিপূর্বে আমাদের অনুদিত সহীহ আল বুখারী বিভিন্ন খণ্ডের প্রথম সংস্করণ শেষ হয়ে কোন কোন খণ্ডের তৃতীয় সংস্করণও বাজারে এসে গেছে। কিন্তু সম্পাদনার কাজ ব্যাহত হবার কারণে ২য় খণ্ডটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হতে পারেনি । দীর্ঘ প্রচেষ্টার পর এবার এ খণ্ডটির সুষ্ঠু সম্পাদনার কাজ শেষ করা সম্ভব হয়েছে। এ খণ্ডটি যেভাবে সম্পাদনা করা হয়েছে তাতে একে একটি নতুন সংস্করণও বলা যায়। এ সংস্করণটির মোটামুটি বৈশিষ্ট্য নিম্নরূপ ৪ এক, ভারতীয় ও মিসরীয় সংস্করণ সামনে রেখে মূল আরবীর সম্পাদনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ আরবী বিকল্প পাঠ ব্রাকেটের মধ্যে দিয়ে দেয়া হয়েছে। ফলে আরবীর মূল টেক্সটে যথাসম্ভব কোন ভুল নেই । দুই, তরজমায় ইতিপূর্বে যে ভুল-ক্রটি ছিল তা দূর করা হয়েছে। তিন, ভাষাও যতদূর সম্ভব প্রাঞ্জল ও সহজবোধ্য করার চেষ্টা করা হয়েছে। চার, অধ্যায় নম্বর ও অনুচ্ছেদ নম্বরও যোগ করা হয়েছে। কম্পিউটারের প্রতারণা না থাকলে এ সংস্করণটিকে আমরা নির্ভুল বলতে পারি আমাদের বোধ ও যোগ্যতার সীমা পর্যন্ত । ইনশাআল্লাহ অন্যান্য খণ্ডগুলোকেও আমরা একের পর এক এভাবে সুসংস্কৃত রূপ দেবার চেষ্টা করবো । তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে বিদগ্ধ পাঠক সমাজের সুরুচি, সজাগ দৃষ্টি ও অনুসন্ধিৎসা । তারা যদি তাদের পাঠ ও অধ্যয়নের হক আদায় করেন তাহলে এ কিতাবটি আরো সুশৃংখল, পরিশুদ্ধ ও ক্ৰটিহীন রূপ নিতে পারে। অর্থাৎ পড়ার সময় যেখানেই তাদের নজরে কোন ক্রটি বা অপূর্ণতা ধরা পড়বে সংগে সংগেই'তারা তা নোট করবেন । যথা সময়ে সেগুলো আমাদের www.amarboi.org
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।