সহীহ আল বুখারী ২য় খণ্ড
/ ৬৩৫
📝 লেখা 📖 পিডিএফ

১২ সহীহ আল-বৃখারী CE) 2 Eng FE i AE EOE OE ১৩২১. আদী ইবনে হাতিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (একদা) নবী (সঃ)- এর নিকট ছিলাম! এমন সময় দু'জন লোক তীর নিকট এসে উপস্থিত হল। তাদের একজন দারিদ্র্যের অনুযোগ করল এবং অপরজন রাহাজানির (অর্থাৎ পথ-ঘাটের নিরাপত্তাহীনতার) অভিযোগ করল। তখন রসূলুল্লাহ (সঃ) বললেন ঃ রাহাজানি সম্পর্কে কথা এই যে, অচিরেই (বাণিজ্যিক) কাফেলাসমূহ প্রহরী ছাড়াই মক্কা গমন করবে। দারিদ্য সম্পর্কে কথা এই যে, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না (অবস্থা এরূপ দীড়াবে যে) তোমাদের কেউ নিজের যাকাতের অর্থ নিয়ে ইতস্তত ঘুরে বেড়াবে অথচ এমন কাউকে সে খুঁজে পাবে না যে তার কাছ থেকে এ অথ গ্রহণ করবে। তারপর নিশ্চয়ই তোমাদের কেউ (এক দিন) আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াবে যে, তার মাঝে ও আল্লাহর মাঝে কোন পর্দা থাকবে না এবং কথা বুঝিয়ে দেয়ার জন্য কোন দোভাষীও থাকবে না। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেনঃ আমি কি তোমাকে ধন-সম্পদ দান করিনি? সে বলবেঃ হাঁ নিশ্চয়ই। আল্লাহ আবার জিজ্ঞেস করবেনঃ আমি কি তোমার নিকট রসূল পাঠাইনি? সে বলবেঃ হাঁ নিশ্চয়ই । অতপর সে তার ডান দিকে তাকাবে, কিন্তু আগুন ছাড়া আর কিছুই দেখবে না। তারপর সে তার বাম দিকে নযর করবে, কিন্তু (সেখানেও) আগুন ছাড়া আর কিছুই দেখবে না। অতএব তোমাদের প্রত্যেকেই একটি খেজুরের টুকরা দিয়ে হলেও যেন নিজেকে দোযখের আগুন থেকে রক্ষা করে। যদি এটাও সে না পায় (অর্থাৎ সামান্য খেজুর দেয়ার সামর্থও যদি না থাকে) তবে উত্তম কথা দিয়ে (দোযখের আগুন থেকে নিজেকে রক্ষা করে) ৷ 2 Edd « SUL aL I 9 Dis Baty Gs 92 ed ABenr Phebe elit DJG ts ba SL El EEE CP ১৩২২. আবু মূসা (রাঃ) থেকে বর্ণিত। নবী (সঃ) বলেছেনঃ মানুষের ওপর এমন এক সময় আসবে যখন এক ব্যক্তি যাকাতের সোনা নিয়ে ইতস্তত ঘুরতে থাকবে কিন্তু এমন কাউকে সে খুজে পাবে না যে তার কাছ থেকে তা গ্রহণ করে। আরো দেখা যাবে যে, পুরুষদের সংখ্যাল্তা ও নারীদের সংখ্যাধিক্যের দরুন চল্লিশজন নারী একজন পুরুষের অধীনে থাকবে এবং তার আশ্রয় গ্রহণ করবে। ১০_অনুচ্ছেদ £ এক টুকরা খেজুর কিংবা আরো নগণ্য কিছু দান করে হলেও (দোযখের) আগুন থেকে বেঁচে থাক। মহান আল্লাহ বলেনঃ www.amarboi.org

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।