সহীহ আল বুখারী ২য় খণ্ড
/ ৬৩৫
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল হজ্জ ১৭৩ তাহলে রওয়ানা হয়ে যাও। আয়শা (রা) থেকে আরো বর্ণিত আছে যে, আমরা রসূলুল্লাহ (সঃ)-এর সাথে (মক্কার দিকে) যাত্রা করলাম। হজ্জ আদায় করা ছাড়া আমাদের আর কোন উদ্দেশ্য ছিল না। আমরা (মক্কায়) উপনীত হলে তিনি (সঃ) আমাদেরকে ইহরাম খুলে ফেলতে নির্দেশ দিলেন। (হজ্জ শেষে মক্কা থেকে) প্রত্যাবর্তনের রাত এলে সাফিয়্যা বিনতে হুয়াই (ইবনে আখতাব)-এর হায়েয হল। নবী (সঃ) তাঁকে সন্বোধন করে বললেন, মাথা মুড়া বন্ধ্যা! আমি দেখছি সে তোমাদের আটকিয়ে দিল। অতঃপর তিনি বললেন, তুমি কি কোরবানীর দিন তাওয়াফ করেছ? তিনি জবাব দিলেন, করেছি। তখন নবী (সঃ) বললেন, তাহলে রওয়ানা হও। (আয়েশা বলেন), আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি তো (এখনও) ইহরাম খুলিনি। তিনি বলনেন, তান’ঈম থেকে ইহরাম বেধে উমরা আদায় করে নাও। সুতরাং তার সাথে তাঁর ভাই (আবদুর রহমান)-ও গেলেন। (আয়েশা বলেন, মহানবী (স) ভোর রাতে বিদায়ী তাওয়াফের জন্য গেলে আমরা তখন তীর সাক্ষাত পেলাম। তিনি আমাকে বললেন, অমুক অমুক স্থানে আমার সাথে মিলিত হওয়ার 'লায়গ'! www.amarboi.org

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।