সহীহ আল বুখারী ২য় খণ্ড
/ ৬৩৫
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ সহীহ আল-বুখার' eo 0 2d EE iy dl sie ml be. \.\ EFM SUE a) on St 3s SOE SOE EEO NERF CCG COTA আমাদের কোরবানীর গোশত তিন দিনের বেশী খেতাম না। নবী (সঃ) আমাদেরকে এ ব্যাপারে অনুমতি প্রদান করে বললেন, খাও এবং সঞ্চিত করেও রাখ। তাই আমরা তা থেকে খেলাম এবং জমা করেও রাখলাম। বর্ণনাকারী ইবনে জুরায়েজ বলেন, আমি. আতাকে জিজ্ঞেস করলাম, জাবের (রাঃ) কি এ কথা বলেছিলেন যে, এমনকি আমরা মদীনায় পৌছে গেলাম (অর্থাৎ এ জমা করা গোশত ফুরিয়ে না যেতেই আমরা মদীনা পৌছলাম)? জবাবে আতা বললেন, না।৩১ SS 2 OD mas CE 2 CE TORE Lisl be. VY EP TP te bk IS ia cll EE Ys saad Laie SG Jas Sly Il WG EH ee RET SUS Coli, SFE ১৬০২. আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যুল-কাদাহ মাসের পাঁচ দিন অবশিষ্ট থাকতে আমরা রসূলুল্লাহ (সঃ)-এর সাথে (হজ্জের উদ্দেশ্যে মক্কার দিকে) যাত্রা করলাম। "আর একমাত্র হজ্জ আদায় করা ছাড়া আমাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না। এভাবে আমরা মক্কার নিকটবতী হলে রসূলুল্লাহ (সঃ) আমাদের বললেন, তোমাদের মধ্যে যার সাথে কোরবানীর পশু নেই, সে যেন বায়তুল্লাহ তাওয়াফ করার পর ইহরাম খুলে ফেলে। আয়েশা (রাঃ) বলেন, অতঃপর কোরবানীর দিন আমাদের কাছে গরন্র গোশত পাঠিয়ে দেয়া হলে আমি বললাম, একি (গরুর গোশত কোথা থেকে আসলো)? বলা হলো, রসূলুল্লাহ (সঃ) তীর স্ত্রীদের পক্ষ থেকে কোরবানী করেছেন। ইয়াহ্‌ইয়া (ইবনে সাঈদ) বর্ণনা করেছেন, আমি কাসেম (ইবনে মুহাম্মাদ)-এর নিকট হাদীসটি বর্ণনা করলে তিনি বল্লেন, বর্ণনাকারী (আমরাহ বিনতে আবদুর রহমান) হাদীসটি যথার্থভাবেই তোমাদের কাছে বর্ণনা করেছেন। ৩১. তিন. দিনের পর কোরবানীর গোশত খাওয়া বা জমা করে রাখা সব ইমামদের মতে জায়েয হলেও জনসাধারণের অর্থনৈতিক অবস্থার প্রতি লক্ষ্য রেখে পদক্ষেপ নিতে হবে। সমাজের বেশীর তাগ মানুষ কোরবানী করতে না পারলে তাদের পর্যন্ত গোশত পৌছানো ধন্যবানদেয কর্তব্য এবং এই পরিস্থিতিতে তিন দিনের অধিককাল গোশত জমিয়ে রাখা উচিৎ নয়-(সম্পা.)। www.amarboi.org

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।