সহীহ আল বুখারী ২য় খণ্ড
/ ৬৩৫
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল হজ্জ ১১৯ ১৫৩২. উরওয়া (রঃ) থেকে বর্ণিত। তিন বলেছেন, আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম, মহান আল্লাহর এ বাণী সম্পর্কে আপনার অভিমত কি?২৭ নিশ্চয় সাফা ও মারওয়া (পাহাড়দ্বয়) আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত । সুতরাং যে কেউ বায়তুল্লাহর হজ্জ অথবা উমরা করবে তার কোন গোনাহ হবে না যদি সে এ দু'টি পাহাড়ের মাঝে সা'ঈ করে। কেউ যদি স্বতঃক্ষর্ততাবে ও সন্তুষ্ট চিত্তে কোন ভাল কাজ করে তবে আল্লাহ তা জানেন এবং তিনি তার গুরুত্ব দিয়ে থাকেন* (আল-বাকারাঃ ১৫৮)। অতএব আল্লাহর শপথ। মনে হয় সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ না করলে কারো কোনরূপ গোনাহ হবে না। এ কথা শুনে আয়েশা (রা) বলেন, তুমি অত্যন্ত খারাপ কথা বললে বোনপো! এ আয়াতের তুমি যেরূপ ব্যাখ্যা করলে যদি তা ঠিক হত তবে আয়াতটি হত স্তার কোন গুনাহ নাই যদিও সে এ দৃ’টির মাঝে তাওয়াফ না করে”। কিন্তু (প্রকৃত ব্যাপার তা নয়) আয়াতটি আনসারদের সম্পর্কে নাযিল হয়েছে। ইসলাম গ্রহণের পূর্বে তারা নাফরমান' মানাত মূর্তির উদ্দেশ্যে ইহরাম বাঁধতো। মোশাল্লালের নিকট স্থাপিত এই মূর্তিটিরই তারা পূজা করত। সুতরাং এভাবে যে ইহরাম বাঁধতো সে সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ বা সাঈ করা খারাপ মনে করত। তাই ইসলাম গ্রহণের পর তারা রসূলুল্লাহ (সঃ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করল। তারা বললো, হে আল্তাহর রসূল! সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা আমরা খারাপ ও অনুচিত মনে করতাম। তখন আল্লাহ নাযিল করলেন, "নিশ্চয়ই সাফা ও মারওয়া (পাহাড়দ্বয়) আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত । সুতরাং যে কেউ বায়ত্ল্লাহর হজ্জ অথবা উমরা করবে, তার কোন গোনাহ হবে না যদি সে এঁ দৃ'টি পাহাড়ের মাঝে সাঈ করে। আর কেউ যদি স্বতঃস্ৃ্ততাবে ও সন্তুষ্ট চিত্তে কোন কল্যাণকর ও ভাল কাজ করে তবে আল্লাহ তা জানেন এবং তার কদর করে থাকেন” (আল-বাকারা £ ১৫৮)। এরপর আয়েশা (রা) বলেন, এ দু'টি পাহাড়ের মাঝে সা’ঈ করা রসূলুল্লাহ (সঃ) অব্যাহত রেখেছেন। সুতরাং এ পাহাড়দ্বয়ের মাঝে সা’ঈ ত্যাগ করার ২৭ সাফা ও মারওয়া মসজিদে হারামের নিকটবর্তী দৃ'টি পাহাড়ের নাম। আল্লাহ তাআলা হযরত ইবরাহীয় (আ)-কে হঙচ্ছের জন্য যেসব কাজ করার নির্দেশ দিয়েছিলেন, সাফা ও মারওয়ার মাঝখানে দৌড়ানোও তার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী কালে মক্কা ও তার পার্বতী এলাকাসমূহে শিরক "ছড়িয়ে পড়লে সাফা পাহাড়ের ওপর আসাফ নামক একটি মূর্তি ও মারওয়া পাহাড়ের ওপর নায়লা নামক একটি মূর্তি স্থাপন করে তার আত্তানা গড়ে তোলা হয় এবং এর চতুর্দিকে তাওয়াফ করা হত। পরে নবী (সঃ)-এর দাওয়াতের ফলে আরবের সর্বত্র ইসলামের আলোকরশ্মি ছড়িয়ে পড়লে সকলেই মনে মনে এ সন্দেহ পোষণ করতে থাকে যে, সাফা ও মারওয়ার মাঝে সা'ঈ করা প্রকৃত হজ্জের অনুষ্ঠানের অন্তর্ভুক্ত, নাকি শিরক যুগের আবিঙ্কার? আমরা এ তাওয়াফ ও সা'ঈ করে কোন শিরক করছি না তো? হযরত আয়েশা (রা) -র বর্ণনা থেকে জানা যায় যে, সাফা ও করা হজ্জের প্রকৃত অনুষ্ঠানসমূহের অন্তর্গত। এগুলোর সাথে জাহিপী রীতি-নীতি ও আচার- অনুষ্ঠানের কোন সম্পর্ক নেই, বরং এর পবিত্রতা আল্লাহর তরফ থেকেই নির্ধারিত। হাদীসটিতে এ বিযয়েরই আলোচনা রয়েছে। www.amarboi.org

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।