সহীহ আল বুখারী ২য় খণ্ড
/ ৬৩৫
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল হজ্জ ১০৯ । ১৫১৫. আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। (তিনি বলেছেন,) বিদায় হজ্জের পূর্বে যে হচ্ছে ' রসূলুল্লাহ (সঃ) আবু বকর সিদ্দীককে “আমীরে হজ্জ' নিয়োগ করেছিলেন সে সময় কোরবানীর দিন তিনি [আবু বকর রাঃ] আমাকে কিছু সংখ্যক লোক সমভিব্যাহারে এই ঘোষণা করার জন্য পাঠিয়েছিলেন যে, এই বছরের পর আর কোন মুশরিক হজ্জ করতে পারবে না এবং উলঙ্গ হয়েও কেউ বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না। ৬৭-অনুচ্ছেদঃ কেউ তাওয়াফ করতে করতে তা বন্ধ করে দিলে। আতা ররঃ) বলেছেন, তাকে তাওয়াফরত ব্যক্তিদের মধ্যেই গণ্য করা হবে৷ ফরয নামাযের ইকামত হলে তাওয়াফ বন্ধ করে নামাযে শামিল হবে। নামাযের সালাম ফিরানোর পর তাকে যদি নিজের জায়গা থেকে (যেখান থেকে সে তাওয়াফ বদ্ধ করেছে) বিছিন্ন করে দেওয়া হয় তবে যেখান থেকে তাওয়াফ ছিন্ন হয়েছে সেখান থেকেই শুরু করবে। আবদুল্লাহ ইবনে উমর (রা) ও আবদুর রহমান ইবনে আবু বকর (রা) থেকেও অনুরূপ বর্ণনা করা হয়েছে। ৬৮-অনুচ্ছেদ £ নবী (সঃ) প্রতি সাত চন্ধর পর দুই রাকাত নামায আদায় করেছেন। নাফে বর্ণনা করেছেন, ইবনে উমর ররাঃ) প্রতি সাত চন্ধরে দুই রাকাত নামায পড়তেন। ইসমাঈল ইবনে উমাইয়া বর্ণনা করেছেন, আমি যুহরীকে জিজ্ঞেস করলাম যে, আতা (ইবনে আৰু রাবাহ মক্কী বলে থাকেন, তাওয়াফের এ দুই রাকাত নামাযের স্থলে (এঁ সময়ের) ফরজ নামাযই যথেষ্ট। জবাবে তিনি বললেন, সুন্নাত অনুযায়ী কাজ করাই উত্তম। তাওয়াফের সময় এমন কোন সাত চক্কর নবী (সঃ) দিতেন না যাতে তিনি দুই রাকাত আদায় করতেন না। od Sa UA di AEC EL JG 6s 05 gee Se \o\ ES TEESE I AEA Gall i hol U4 al fA Gall we Gly sia) Ed slat Ls on Ul seal JE Ein Bpal dl ls RA 5% 4 al - dl ball ow Who > Ll LLY JE de ১৫১৬. আমর (রঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি ইবনে উমর (রা)-কে জিজ্ঞেস করেছিলাম, উমরার সময় কি কোন ব্যক্তি সাফা-মারওয়ার মাঝে সা'ঈ করার আগে তার স্ত্রীর সাথে সহবাস করতে পারে? তিনি বলেন, নবী (সঃ) (মক্কায়), আগম করে (প্রথমে) রাকাত নামায পড়লেন এবং পরে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সা'ঈ করলেন আর বললেন, "তোমাদের জন্য আল্লাহর রসূলের জীবনে অনুসরণীয় উত্তম আদর্শ রয়েছে, আল-আহযাব)। এরপর (বর্ণনাকারী) আমর বললেন, আমি জাবের ইবনে আবদুল্লাহ (রা)-কে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জবাব দিলেন, ‘না’, সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ করার পূর্বে কেউ তার স্ত্রীর কাছে যাবে না। www.amarboi.org

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।