bs সহীহ আল-বুখারী ১৪৮১. আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেছেন, একদা রসূলুল্লাহ (সঃ) আমাকে বলেছিলেন, কুফরী ধ্যানধারণার সাথে তোমার কওমের সম্পর্ক যদি অল্পকাল আগের না হত, তাহলে আমি কা’বা ঘর ভেঙ্গে ফেলে তা ইবরাহীমের ভিত অনুযায়ী নির্মাণ করতাম। কেননা কুরাইশগণ তা ছোট করে নির্মাণ করেছে এবং এর আরো একটি দরজা রাখতাম। SY 7 ol Cr scm \EAY Le os Hi) 0 UC se End a 0s nile +, rf aici PA Aer HEE LE ১৪৮২. আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। (তিনি বলেছেন,) রসুলুল্লাহ (সঃ) তীকে (সম্বোধন করে) বলেছিলেন, হে আয়েশা! জাহিলিয়াতের সাথে তোমার কওমের সম্পর্কটা যদি অতি অল্প দিন আগের না হত, তাহলে আমি নির্দেশ দিয়ে বায়তুল্লাহ ভেঙ্গে ফেলতাম এবং তার যে স্থানটুকু বাইরে রাখা হয়েছে তা ঘরের অন্তর্ভূক্ত করে নিতাম। আর ঘর ও তার দরজা ভূমি সংলগ্ন করে দিতাম এবং দু’টি দরজা রাখতাম, একটা পূর্বদিকে ও অপরটা পশ্চিম দিকে, আর ইবরাহীমের তৈরী (ভিতের ওপর নির্মিত) ঘরের সমতূল্য করে দিতাম। নবী (সঃ) -এর এই বাণীই (আবদুল্লাহ) ইবনে যুবায়েরকে বায়তুল্লাহ ভেঙ্গে গড়বার অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছিল। ইয়াযীদ বর্ণনা করেছেন, (আবদুল্লা) ইবনে যুবায়ের (রা) যে সময় ঘর ধ্বসিয়ে তা পুনঃনির্মাণ করেন এবং বেষ্টিত অংশটুকু (হাতীম) এর অন্তর্ভুক্ত করেন সে সময় আমি উপস্থিত ছিলাম। সেই সময় ইবরাহীম (আ) কর্তৃক নির্মিত তিতের পাথরও দেখেছি যা একটা উটের কুঁজের মত দেখাত। জারীর ইবনে হাযেম (র) বর্ণনা করেছেন, আমি ইয়াধীদকে জিজ্ঞেস করলাম, উক্ত পাথরের স্থান কোনটি? তিনি বললেন, আমি এখনই সে স্থান তোমাকে দেখাচ্ছি। সুতরাং আমি তাঁর সাথে গিয়ে পরিত্যক্ত দেয়াল বেষ্টনীতে (হাতীমে) প্রবেশ করলে তিনি একটি জায়গার প্রতি ইশারা করে বললেন, এখানে। জারীর (র) বলেছেন, আমি অর্ধ বৃত্তাকার স্থানটুকু মেপে দেখেছি- ছয় গজ বা তার কাছাকাছি। ৪৩--অনুচ্ছেদ £ মক্কার হেরেমের মর্যাদা মহান আল্লাহর বাণী £ www.amarboi.org
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।