Contents AD AD ht A ee a! aD দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত পূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম । সহীহ হাদীসের আলোকেই ইসলামকে জানতে এবং বুঝতে হবে। অতএব মুসলিম হিসেবে আমাদেরকে সহীহ হাদীস জানা ও বুঝা একান্ত অপরিহার্য । আমাদের দেশে অধিকাংশ মুসলিম আরবী ভাষা বুঝতে অক্ষম, অথচ কুরআন ও হাদীসের ভাষা আরবী । হাদীসের ভাষা বুঝতে হলে বঙ্গানুবাদের সাহায্য গ্রহণ ব্যতীত বিকল্প পথ নেই । এ ক্ষেত্রে যত বেশি সহীহ হাদীস বঙ্গানুবাদ করা হবে ততই মঙ্গল । পূর্বে হাদীসের প্রসিদ্ধ তিরমিযী গ্রন্থ বাংলায় অনুদিত হলেও অনুবাদকগণের কেউই প্রসিদ্ধ তিরমিযী গ্রন্থকে যঈফ মুক্ত করেননি। অতএব সহীহ হাদীসের উপর আমলকারীদের জন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সচ্ছ চিন্তার অধিকারী বর্তমান যুগের শ্ৰেষ্ঠ মুহাদ্দিস, নাসিরুদ্দীন আলবানী (রহঃ) কর্তৃক তাহকীক্ কৃত সহীহ তিরমিযীর অনুবাদ গ্ৰন্থ একান্তই কাম্য ৷ গ্রন্থটি অনুবাদে আমার বন্ধু শাইখ মোঃ ঈসা (লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদী আরব) আমাকে সাহায্য করায় আমি তার এই প্রশংসনীয় আস্তরিকতাকে স্বাগত জানাই । তিনি অনুবাদ প্ৰসঙ্গে মুক্ত নীতি অবলম্বন করেছেন। এজন্য তিনি অত্যন্ত সঙ্গতভাবেই ধন্যবাদ পাওয়ার হকদার । আমি তাকে আস্তরিক মুবারাকবাদ জানাই । আমি সত্যিকার অর্থেই অনুভব করছি যে, আমার বন্ধু শাইখ ঈসা এই মহৎ কাজে কতটা শ্রম স্বীকার করেছেন। তার এই পরিশ্রম সফল ও সার্থক হোক এটাই আমি কামনা করি। শাইখ মোঃ ঈসা মিঞা-এর দীর্ঘদিনের সহযোগিতার শুভ ফল বঙ্গানুবাদ সহীহ তিরমিযী প্রকাশ হওয়ায় বহুদিনের সুন্দর একটি চাহিদা পূর্ণ হয়েছে বলে আমি মনে করি । আমি আশা করছি- পুস্তকটি সমাজে ব্যাপকভাবে মূল্যায়ন হবে। হে আল্লাহ! তুমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল কর এবং আমাকে এরূপ আরো বেশী বেশী খিদমাত করার তাওফীক্ দান কর । -আমীন 1 “নিৰ্ভুল ছাপার চেষ্টা করলেও ভুল-ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক । প্রুফ সংশোধনে সময় দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত । চোখে যে কোন ধরনের ভুল ধরা পড়লে আমাকে তা সংশোধনের জ্ঞন্য অনুরোধ জানাচ্ছি । ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে ভুল-ত্রান্তি শুদ্ধ করে প্রকাশ করতে চেষ্টা করব । www.waytojannah.com
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.