Contents ৩২৪ JE! pe সর্ছাহ আত্-তিরসমির্যা ডষ্ট খণ্ড সাধ্য কারোর নেই এবং তোমার হতে পালিয়ে থাকার আশ্রয়ও নেই । আমি _ তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করি” । তারপর তিনি ক্বিরাআত পাঠ করতেন । তিনি যখন রুকূতে যেতেন তখন রুকুতে এই কথা বলতেন ঃ “হে আল্লাহ! তোমার উদ্দেশে আমি রুক্ করলাম, তোমার উপর ঈমান আনলাম, তোমার নিকট আত্মসমর্পণ করলাম এবং তুমিই আমার প্রভু । আমার কান, আমার চোখ, আমার মস্তি্ধ ও আমার হাড় বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তা'আলার ভয়ে ভীত” । তিনি রুকু হতে ' মাথা তুলে বলতেন £ “কেউ আল্লাহ তাআলার প্রশংসা করলে তিনি তা শুনেন” । এর সঙ্গে তিনি আরো বলতেন ঃ “হে আল্লাহ, আমাদের প্রভু! সকল আকাশ ও যামীন পরিপূর্ণ এবং এরপরও তোমার ইচ্ছানুসারে পরিপূর্ণ প্রশংসা তোমার জন্য” ৷ তিনি সাজদাহ্তে গিয়ে বলতেন $ “হে আল্লাহ! তোমার উদ্দেশে আমি সাজদাহ্ করলাম, তোমার উপর ঈমান আনলাম, তোমার নিকট আত্মসমর্পণ করলাম এবং তুমিই আমার প্রভু । সেই মহান সত্তার জন্য আমার চেহারা সাজদাহ্ করেছে যিনি তা তৈরী করেছেন এবং তা ভেদ করে তাতে কান ও চোখ ফুটিয়েছেন। সর্বোত্তম সৃষ্টা আল্লাহ তাআলা কত বারাকাতময়” । তিনি নামায শেষ করে বলতেন £ঃ “হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও আমার পূর্বের ও পরের গুনাহসমূহ এবং আমি যা কিছু লুকায়িত ও প্রকাশ্যে করেছি তাও । তুমিই আমার মা'বূদ, তুমি ব্যতীত কোন মাবুদ নেই”। হাসান সহীহ ঃ সহীহ আবু দাউদ (হাঃ ৭২৯) । আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ । এ হাদীস মতো ইমাম শাফিঈ ও আমাদের কিছু আলিম ‘আমাল করেন। ইমাম আহমাদ এ হাদীস অনুযায়ী ‘আমাল করা প্রয়োজন মনে করেন না । কূফার অধিবাসী কিছু ' আলিম ও অপর আলিমগণ বলেন, এসব দুআ নফল নামাযে পাঠ করবে, ' ফরয নামাযে নয়। আবু ইসমাঈল আত্-তিরমিযী (মুহাম্মাদ ইবনু ইসমাঈল ইবনু ইউসুফ)-কে আমি বলতে শুনেছি, এ হাদীস আমি সুলাইমান ইবনু দাউদ আল-হাশিমীকে উল্লেখপূর্বক বলতে শুনেছি, এ হাদীস আমাদের কাছে যুহ্রী-সালিম হতে তার বাবার সনদে বর্ণিত হাদীসের মতোই । www.waytojannah.com
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।