সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৬ষ্ঠ খণ্ড
/ ৬৪৩
📝 লেখা 📖 পিডিএফ

4444201 ৭ / সহীহ আত্-তিরমির্যী ডন্ঠ খণ্ড ২৩৫ বলেন, আমাদের মাঝে আলোচনা হচ্ছিল যে, আমাদের বিপক্ষে গাস্সানীরা যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য তাদের ঘোড়াগুলো তৈরী করছে। একদা রাতের বেলা সে আমার দরজায় এসে করাঘাত করলে আমি তার নিকটে বেরিয়ে এলাম । সে বলল, একটি মারাত্মক ঘটনা ঘটেছে. আমি বললাম, গাস্সানীরা কি এসে গেছে? সে বলল, তার তুলনায়ও আরো মারাত্মক ঘটনা ঘটেছে । রাসুলুল্লাহ হু: তার স্ত্রীদের তালাক দিয়েছেন। উমার (রাযিঃ) বলেন, আমি মনে মনে বললাম, হাফসাহ্‌ হতভাগিনী ও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি পূর্বেই ভাবছিলাম এমন একটা কিছু ঘটবে ৷ তিনি বলেন, আমি ফজরের নামায আদায় করে কাপড়-চোপড় পরিধান করে রাওয়ানা হলাম এবং হাফসাহ্র কক্ষে গিয়ে প্রত্যক্ষ করলাম যে, সে কাদছে। আমি বললাম, রাসূলুল্লাহ হু তোমাদেরকে তালাক দিয়েছেন কি? হাফসাহ্‌ (রাযিঃ) বলেন, আমি জানি না, তবে তিনি এ উপরের কুণ্ঠরিতে নির্জনতা অবলম্বন করেছেন । তিনি বলেন, তারপর ওখান হতে আমি বের হয়ে এক কৃষ্ণাঙ্গ. গোলামের কাছে এসে বললাম, ‘উমারের জন্য ঢোকার ‘অনুমতি চাও ‘উমার (রাযিঃ) বলেন, তখন সে ভিতরে ঢুকল, তারপর ‘আমার কাছে ফিরে এসে বলল, তার নিকট আমি আপনার কথা বলেছি কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন। ‘উমার (রাযিঃ) বলেন, অতঃপর আমি মাসজিদে চলে এলাম । সেখানে মিম্বারের আশেপাশে আমি কিছু সংখ্যক লোককে কার্নারত দেখলাম । তাদের নিকট আমিও বসলাম, কিন্তু আমার অস্থিরতা বেড়ে গেল । তাই আমি পুনরায় এ দাসের নিকট এসে বললাম, তুমি ‘উমারের ৷ জন্য ঢোকার অনুমতি চাও। অতঃপর সে ভিতর বাড়িতে প্রবেশ করে আবার ফিরে এসে বলল, আপনার কথা আমি তাকে বলেছি কিন্তু তিনি কিছুই বলেননি । আমি পুনরায় মাসজিদে ফিরে এলাম এবং বসে পড়লাম, কিন্তু আমাকে একই চিন্তা চিন্তাবিত করে তুলল । তাই আমি সেই গোলামের নিকট গিয়ে বললাম, ‘উমারের জন্য ঢোকার অনুমতি চাও । সে ভিতরে ঢুকে ফিরে এসে বলল, আপনার কথা আমি তাকে বলেছি কিন্তু তিনি কিছুই বলেননি । ‘উমার (রাযিঃ) বলেন, আমি ফিরে যাচ্ছিলাম, হঠাৎ দাসটি আমাকে ডেকে বলল, ভিতরে প্রবেশ করুন । তিনি আপনাকে ঢোকার অনুমতি দিয়েছেন। www.waytojannah.com FS SCENE HEP TEESE SS PETES ETS RSPR EEUU ES EL REAEIREET

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।