সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৬ষ্ঠ খণ্ড
/ ৬৪৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১১২ yi! £2 সহীহ আত্‌তিরমির্যা ডঠ্য খণ্ড ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমি ইয়াকুব (‘আঃ)-এর নাম স্মরণ করতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শুধু “ইউসুফের বাবা” স্মরণে আসছিল । তিনি যখন বলেছিলেন £ “পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছ সে প্রসঙ্গে আল্লাহ তাআলা আমার সাহায্য স্থল”- (সূরা ইউসুফ ১৮) ৷ ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, ঠিক সে সময় রাসুলুল্লাহ গুহুঃ-এর উপর ওয়াহী অবতীর্ণ হতে লাগল । আমরা চুপ থাকলাম । তার উপর হতে ওয়াহীর অবস্থা দূর হলে আমি তার মুখমণ্ডলে আনন্দের ছাপ দেখতে পেলাম । তিনি তার মুখমণ্ডলের ঘাম মুছছেন আর বলছেন ঃ হে ‘আয়িশাহ্‌! তোমার জন্য সুসংবাদ ৷ আল্লাহ তা'আলা তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমি তখন উত্তেজিত অবস্থায় ছিলাম । আমার পিতা-মাতা আমাকে বললেন £ উঠে তীর নিকট যাও । আমি বললাম, আল্লাহ্র কূসম! আমি তার নিকট উঠে যাব না, তীর সুনামও করব না এবং আপনাদের প্রশংসাও করব না৷ বরং আমি সেই আল্লাহ তা'আলার সুনাম করব যিনি আমার নি্দোষিতার ওয়াহী অবতীর্ণ করেছেন। আপনারা এ অপবাদ শুনেছেন, কিন্তু তা ' প্রত্যাখ্যানও করেননি বা প্রতিহতও করেননি ! ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, জাহাশ-কন্যা যাইনাবের দীনদারীর জন্য আল্লাহ তা'আলা তাকে হিফাযাত করেছেন। সে ভাল ব্যতীত কখনো অন্য কিছু বলেনি । কিন্তু তার বোন হামনা ক্ষতিগ্রস্তদের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এ অপবাদ রটায় তাদের মধ্যে ছিল ঃ মিসতাহ, হাস্‌সান ইবনু সাবিত ও মুনাফিক্‌ সরদার ‘আবদুল্লাহ ইবনু উবাই । সে অপবাদ রটাত এবং তা ছড়িয়ে বেড়াত । সে ও হামনা ছিল এই আপত্তিকর অপবাদ ছড়ানোর বড় হোতা । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আবূ বাকর (রাযিঃ) কসম করেন যে, তিনি আর কখনো মিসতাহ্র কোনভাবে উপকার করবেন না (ভরণ-পোষণ বহন করবেন না)। এ প্রেক্ষিতে আল্লাহ তা'আলা আয়াত অবতীর্ণ করেন £ “তোমাদের মধ্যে যারা (আবূ বাক্রকে লক্ষ্য করে বলা হচ্ছে) এশ্বর্য ও প্রাচূর্যের অধিকারী তারা যেন কৃসম না করে যে, তারা আত্মীয়, গ'রীব ও আল্লাহ তা'আলার পথের মুহাজিরদের (মিসতাহ্‌কে লক্ষ্য করে বলা হচ্ছে) www.waytojannah.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।