সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৬ষ্ঠ খণ্ড
/ ৬৪৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents 4/791 ৭৮ / সহীহ আত্‌-তিরমির্যী ডক্ঠ খণ্ড ১১১ ব্যক্তিকে এই অপবাদের সাথে জড়ানো হয়েছিল তার কানেও এ খবর পৌছল । সে বলল, সুবহানাল্লাহ! আল্লাহ্‌র কূসম! আমি কখনো কোন নারীর সতর খুলিনি। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, সে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করে। oo তিনি বলেন, আমার পিতা-মাতা খুব ভোরে আমার নিকট এলেন। আমার ঘরে এলেন । আমার পিতা-মাতা ডান দিক-বা দিক হতে আমাকে ঘিরে বসেছিলেন । রাসূলুল্লাহ হুই কালিমা শাহাদাত পাঠ করলেন, আল্লাহ তাআলার যথোপযুক্ত সম্মান ও গুণগান করলেন, তারপর বলেন £ হে ‘আয়িশাহ্‌! তুমি যদি কোন মন্দ কাজ করে থাক অথবা নিজের উপর যুলুম করে থাক, তবে আল্লাহ তা‘আলার নিকট ক্ষমা চাও । কেননা আল্লাহ তা'আলা তার বান্দাদের তাওবাহ্‌ কৃবুল করেন । ‘আয়িশাহ্‌ (রাষযিঃ) বলেন, এ সময় আনসার বংশের একটি স্ত্রীলোক আসে সে দরজার নিকট বসে ছিল। আমি বললাম, আপনি কি এ মহিলাটির সামনে এ কথা বলতে লজ্জাবোধ করছেন না? মোটকথা রাসূলুল্লাহ রহ ওয়াজ-নাসীহাত করলেন। আমি আমার পিতার দৃষ্টি আকর্ষণ করে বললাম, আপনি তার কথার উত্তর দিন । তিনি বললেন, আমি তাকে কি উত্তর দিব? আমি আমার মায়ের দৃষ্টি আকর্ষণ করে বললাম, আপনি তাকে এর উত্তর দিন । তিনিও বলেন, আমি তাকে কি বলব? তাদের কেউই যখন উত্তর দেননি, তখন আমি কলেমা শাহাদাত তিলাওয়াত করলাম, আল্লাহ তা'আলার যথোপযুক্ত সুনাম ও প্রশংসা করলাম, তারপর বললাম, আল্লাহ্র কসম! আমি যাদ আপনাদের বলি, আমি কখনো তা করিনি এবং আল্লাহ তা'আলা সাক্ষী আছেন, আমি সত্যবাদিনী, তা আপনাদের নিকট আমার কোন উপকারে আসবে না । কেননা আপনারা ভা আলোচনা করেছেন এবং তাতে আপনাদের মন রঞ্জিত হয়েছে। আর আমি যদি বলি, আমি করেছি এবং আল্লাহ তা'আলা জানেন আমি তা করিনি, তখন আপনারা বলবেন, সে নিজেই নিজের অপরাধ স্বীকার করেছে। আল্লাহ্র কৃসম! আমি আপনাদের এবং আমার জন্য কোন উদাহরণ খুঁজে পাচ্ছিনা । www.waytojannah.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।