Contents ১১০ 4A সর্ছাহ আত্-তিরমি্যা ডন্ঠ খণ্ড আমার গায়ে জ্বর এসে গেল । আমি রাসূলুল্লাহ শুবরহই-কে বললাম, আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিন। তিনি আমার সাথে একটি বালককে দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন। আমি ঘরে ঢুকে উন্মু রুমানকে (মাকে) ঘরের নীচের অংশে দেখতে পেলাম । আর আবু বাক্র (রাযিঃ) ঘরের উপরি তলে কুরআন পড়ছিলেন। মা প্রশ্ন করলেন, কন্যা! তুমি কেন এসেছ? ‘আয়িশাহ্ (রাযিঃ) বলেন, আমি মাকে বিষয়টি সম্পূর্ণ খুলে বললাম ৷ কিন্তু আমি যেভাবে ভেঙ্গে পড়েছি সে তুলনায় তিনি ততটা ভারাক্রান্ত নন। তিনি বললেন, কন্যা! ব্যাপারটিকে হালকাভাবে নাও । আল্লাহ্র কৃসম! কোন পুরুষের সুন্দরী স্ত্রী থাকলে, সে তার প্রিয়পাত্রী হলে এবং তার সতীন থাকলে তারা তার সাথে হিংসা করবে না, তার বিষয়ে কিছু রটাবে না এরূপ কমই হয়ে থাকে। মোটকথা আমি যতটা দুঃখ পেলাম মা ততটা পেলেন না। আমি মাকে প্রশ্ব করলাম, আব্বাও কি ব্যাপারটি জানেন? তিনি বললেন, হ্যা । আমি আবার প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ শুই ও কি? তিনি বললেন, হ্যা । আমি ভারাক্রান্ত হয়ে কানায় ভেঙ্গে পড়লাম ৷ আবূ বাক্র (রাযিঃ) আমার কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি ঘরের উপরি তলে কুরআন পাঠ করছিলেন। তিনি নেমে এসে মাকে বললেন, ওর কি হয়েছে? মা বললেন, ওর বিষয়ে যেসব মিথ্যা বলা হচ্ছে, এ সংবাদ সে শুনে ফেলেছে। এ কথা জেনে বাবার দু'চোখে পানি এলো । তিনি বললেন, কন্যা! তোমাকে আল্লাহ তা আলার নামে কৃসম করে বলছি, তুমি তোমার ঘরে ফিরে যাও। আমি ঘরে ফিরে এলাম ৷ রাসুলুল্লাহ হুই আমার ঘরে এসে আমার কাজের মেয়েকে আমার বিষয়ে প্রশ্ন করলেন। সে বলল, আল্লাহ্র কসম! আমি তার মধ্যে কোন দোষ দেখিনি, তৰে এতটুকু যে, সে ঘুমিয়ে পড়ত, আর বকরী এসে তার পেষা আটা খেয়ে যেত ভার কিছু সাহাবী মেয়েটিকিকে ধমক দিয়ে বললেন, রাসুলুল্লাহ ভ:রহুই-এর নিকট সত্য কথা বল । তারা তাকে অনেক দাবালেন এবং ধমকালেন ৷ সে বলল, সুবহানাল্লাহ! আল্লাহ্র কৃসম! আমি তার ব্যাপারে তা-ই জানি স্বর্ণকার খাঁটি রঙ্গিন সোনা প্রসঙ্গে যা জানে । যে www.waytojannah.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।