সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৬ষ্ঠ খণ্ড
/ ৬৪৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ys i! £2” সহীহ আত্-তিরমি্যী ডঠ্য ধণ্ড ১০৯ মধ্যে কখনো কোন দোষ দেখিনি । এসব ব্যক্তি যার ব্যাপারে বদনাম রটিয়ে বেড়াচ্ছে। আল্লাহ্‌র কৃসম! আমি এ ধরনের কোন দুষ্ধর্ম তার মধ্যে কখনো দেখিনি । সে (সাফওয়ান) আমার অনুপস্থিতিতে কখনো আমার ঘরে ঢুকেনি। আমি যখন উপস্থিত থাকতাম তখনই সে আমার ঘরে ঢুকত । আমি যখন সফরের কারণে ঘরে অনুপস্থিত থাকতাম, তখন সেও আমার সঙ্গেই থাকত । সা‘দ ইবনু মু‘আয (রাযিঃ) উঠে দাড়িয়ে বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে অনুমতি দিন, আমি এদের ঘাড় উড়িয়ে দেই । তখন খাযরাজ বংশের এক লোক উঠে দাড়ালো হাসসান ইবনু সাবিতের মা এই বং সন্তান । লোকটি বলল, তুমি মিথ্যাবাদী । আল্লাহ্র কৃসম! এরা যদি আওস গোত্রের লোক হত, তাহলে তুমি তাদের ঘাড় উড়িয়ে দেয়া কখনো পছন্দ করতে না । তর্ক-বিতর্ক এমন পর্যায়ে পৌছে গেল যে, আওস ও খাযরাজ বংশদ্ধয়ের মধ্যে মাসজিদের ভিতরেই মারামারি লেগে যাওয়ার উপক্রম হল । অথচ এ (অপবাদ) বিষয়ে আমি কিছুই জানতাম না । এ দিন সন্ধ্যা রাতে আমি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলাম । আমার সাথে মিসতাহ্‌র মাও ছিল। সে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বলল, মিসতাহ শেষ হোক । আমি তাকে বললাম, হে! তুমি মা হয়ে তোমার ছেলের অমঙ্গল কামনা করছ? সে চুপ হয়ে গেল। সে আবার হোৌচট খেল এবং বলল, মিসতাহ শেষ হোক । আমি তাকে তিরস্কার করে বললাম, হে! তুমি কেমন মা, নিজের ছেলের অমঙ্গল ডাকছ। সে চুপ হয়ে গেল । সে তৃতীয়বার হৌচট খেল এবং বলল, মিসতাহ্র সর্বনাশ হোক । আমি তাকে কঠোরভাবে বললাম, তুমি কেমন মা, নিজের ছেলের অমঙ্গল চাচ্ছ! সে বলল, আল্লাহ্‌র কসম! আমি তোমার জন্যই তাকে গালমন্দ করছি। আমি প্রশ্ন করলাম, আমার কারণে কিভাবে? ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, সে আমার নিকট সমস্ত ব্যাপার বর্ণনা করল । আমি (তা শুনে) বললাম, এই সব কথা রটেছে নাকি? সে বলল, হ্যা । [‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন], আমি বাড়িতে ফিরে আসলাম ৷ আল্লাহ্র কৃসম! আমার এমন অবস্থা হল যে, যেজন্য এসেছিলাম সে প্রয়োজনের কথা ভুলেই গেলাম ! www.waytojannah.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।