Contents ১০৪ sil £2 সহীহ আত্-তিরমির্যী ডঠ্ঠ থণ্ড রহিত হবে যদি সে চারবার আল্লাহ তাআলার নামে কৃসম করে সাক্ষ্য দেয় যে, এ লোক (তার উত্থাপিত অভিযোগে) মিথ্যাবাদী । সে পঞ্চম বারে ' বলবে, সে (অভিযোগকারী স্বামী) সত্যবাদী হলে তার (স্ত্রীর) উপর আল্লাহ তা'আলার গযব পতিত হোক”- (সূরা আন্-নূর ৬-৯) । বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ শরহে অবসর হয়ে তাদের (স্বামী-স্ত্রী) উভয়কে ডেকে পাঠান । তারা উভয়ে হাযির হলে হিলাল (রাযিঃ) দাড়িয়ে সাক্ষ্য দিলেন। এ সময় রাসুলুল্লাহ শররল্নই বলতে থাকেন ঃ নিশ্চয়ই আল্লাহ তা'আলা অবগত আছেন যে, তোমাদের একজন মিথ্যাবাদী, তোমাদের মধ্যে কে তাওবাহ্ করতে প্ৰভুত? তারপর মেয়েলোকটি দাড়িয়ে সাক্ষ্য দিল। সে যখন পঞ্চম বারে বলতে যাচ্ছিল যে, সে (স্বামী) যদি সত্যবাদী হয়, তাহলে তার (স্ত্রীর) উপর আল্লাহ তা'আলার গযব নিপতিত হোক, তখন লোকেরা তাকে বলল, এ কথা (শাস্তিকে) অবশ্যম্ভাবী করে তুলবে ৷ ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেন, এ কথা শুনে সে থেমে গেল এবং পিছনে সরে আসল । আমরা ধারণা করলাম যে, সে তার কথা হতে ফিরে আসবে । অতঃপর মেয়েলোকটি বলল, আমি চিরকালের জন্য আমার গোত্রে কালিমা লেপন করতে পারি না। রাসূলুল্লাহ ল্হকই বললেন ৪ তোমরা এই স্ত্রীলোকটির উপর নজর রেখ । সে যদি কাজল বর্ণের চোখ, প্রশস্ত নিতম্ব ও পায়ের মাংস গোছাযুক্ত সন্তান প্রসব করে তবে সে সন্তান শারীক ইবনু সাহমারই ৷ পরবর্তীতে মহিলাটি এ রূপ সন্তানই প্রসব করলে রাসুলুল্লাহ শ্র:ক্নই বলেন £ঃ যদি আগেই আল্লাহ তা'আলার হুকুম (লি‘আনের বিধান) না এসে যেত, তাহলে আমাদের এবং তার মধ্যে একটা বিরাট কিছু ঘটে যেত (তাকে শাস্তি দেয়া হত) । সহীহ ঃ ইবনু মা-জাহ, (২০৬৭) বুখারী (8৪৭৪৭) । আবু ‘ঈসা বলেন, হিশাম ইবনু হাস্সানের বর্ণনা হিসেবে এ হাদীসটি (রাযিঃ) হতে, তিনি নাবী শহর হতে এই সনদে পূর্বোক্ত হাদীসের একই রকম বর্ণনা করেছেন। আইয়্যুব এ হাদীস ইকরিমার সনদে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন এবং তাতে ইবনু ‘আব্বাসের উল্লেখ করেননি। www.waytojannah.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।