নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 98 জীবনের শেষ দিকেও জিহাদের জন্য অগ্রগামী ছিলেন । আর ইসলামে তিনিই সর্বপ্রথম অশ্বারোহী সৈন্য হিসেবে যুদ্ধ করেছেন এবং তিনি বদর, ওহুদ এবং খন্দক সহ সমস্ত যুদ্ধে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে অংশগ্রহণ করেছেন। তার বর্ণিত হাদীসের সংখ্যা হলা ৪২ টি। আলমেকদাদ সাহাবী মহা দানশীল পরোপকারী ছিলেন। নিজের সম্পদ থেকে তিনি হাসান ও হোসাইন [রাদিয়াল্লাহু আনহুমা]কে ছত্রিশ হাজার এবং আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর স্ত্রীদের প্রত্যেককে সাত হাজার দিরহাম করে দেওয়ার জন্য অসিয়ত করেছিলেন। আলমেকদাদ বিন আমর [রাদিয়াল্লাহু আনহু] আমীরুল মুমেনীন ওসমান বিন আফফান এর খেলাফতের যুগে ৭০ বছর বয়সে মাদীনা হতে তিন মাইল দুরে জুর্ফ নামক স্থানে ৩৩ হিজরীতে মৃত্যুবরণ করেন। তারপর তাকে মাদীনায় নিয়ে আসা হয় এবং ওসমান [রাদিয়াল্লাহু আনহু] তার জানাজার নামাজ পড়ান এবং আলবাকী কবরস্থানে তাকে দাফন করা হয়। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। তাকওয়া বা আল্লাহকে ভক্তিসহকারে ভয় করে তাঁর সঠিক ভক্ত হওয়ার দ্বারা ফেতনা হতে নিরাপত্তা, শান্তি ও সহজলভ্য
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।