নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস -চতুর্ঘ খণ্ড আবু মুসা আব্দুল্লাহ বিন কাইস বিন সোল্যাইম আল আশয়ারী আল ইয়ামানী [রাদিয়াল্লাহু আনহু] । তিনি মাক্কায় উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অত:পর আবার ইয়ামানে ফিরে গিয়ে আবিসিনিয়া (অথবা ইথিওপিয়া আফ্রিকার একটি দেশ) অভিমুখে এবং বিভিন্ন যুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি সাহাবীগণের মধ্যে সকলের চেয়ে অতি সুন্দর কন্ঠে কুরআন তেলাওয়াত করতে পারতেন। এবং তিনি ইবাদতের ক্ষেত্রে, জ্ঞান ও পাণ্ডিত্যের বিষয়ে এবং পরহেজগারীতায় প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তিনি কুফা শহরে অথবা মাদীনায় সন ৪৪ হিজরীতে মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] । এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটি মহাহাদীস, এই হাদীসটি মুসলমানদেরকে ভাই ভাই হয়ে, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল হয়ে, ভালোবাসা ও প্রেম-প্রীতির সহিত সমব্যথী হয়ে জীবনযাপন করার প্রতি উৎসাহ প্রদান করে। সুতরাং তাদের মধ্যে থেকে প্রতিটি ব্যক্তি নিজের জন্য যে জিনিসটি পছন্দ করবে, তার অন্য ভাই এর জন্য সেই জিনিসটিই পছন্দ করবে। আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এই ভাবেই মুসলমানদের বিবরণ পেশ করেছেন।

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।