নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতৃর্ব খণ্ড ১। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, মহান আল্লাহর কাছে মাসজিদের মহামর্যাদা রয়েছে এবং যে ব্যক্তি মাসজিদে এসে আল্লাহর উপাসনা বা ইবাদত অথবা জিকির এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, সেই ব্যক্তিরও মহান আল্লাহর কাছে মহামর্যাদা রয়েছে। ২। মহান আল্লাহর তৈরি করা জান্নাতের প্রতি এই ভাবে ঈমান স্থাপন করা ওয়াজিব বা অপরিহার্য যে, জান্নাত হলো আল্লাহর সৃষ্টিজগতের অন্তর্গত বস্তু। জান্নাত এখন বিদ্যমান রয়েছে। এই জান্নাত কোনো দিন ধ্বংস হওয়ার নয়। সুতরাং এই জান্নাত হলো অনন্তকাল টিকে থাকার বস্তু। তাই এই জান্নাতের কোনো দিন অধঃপতন হবে না। মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের জন্য এই বা ভক্তরা আল্লাহর কোনো ইবাদত বা উপাসনা পুনরায় সম্পাদন করেন। ৩। মাসজিদগুলিকে আল্লাহর আনুগত্য ও উপাসনার মাধ্যমে আবাদ করে রাখার প্রতি এই হাদীসটি উৎসাহপ্রদান করে। সুতরাং মুসলিম ব্যক্তির এটা উচিত যে, সে যেন মাসজিদগুলির সম্মান রক্ষা করে। এবং সুন্দর জামাকাপড় পরিধান করে সুগন্ধি বা মধুর গন্ধযুক্ত হয়ে ভদ্রতার সহিত মাসজিদগুলিতে প্রবেশ করে। আর ংরা বা ময়লা জামাকাপড় পরিধান করে, খারাপ গন্ধ বা দুর্গন্ধ নিয়ে কোনো দিন মাসজিদগুলিতে যেন সে প্রবেশ না করে।

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।