নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড 8) [সুনান ইবনু মাজাহ, হাদীস নং ২৩২, জামে তিরমিযী, হাদীস নং ২৬৫৭, তবে হাদীসের শব্দগুলি সুনান ইবনু মাজাহ থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান, সহীহ বলেছেন। এবং আল্লামা নাসেরুদ্দিন আল্‌ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] তাই আমি মহান আল্লাহর সাহায্যে এই বইটিতে ৮০টি হাদীস চয়ন করে একত্রিত করেছি। এই হাদীসগুলির যোগাযোগ রয়েছে তিনটি বিষয়ের সাথে: ১-সঠিক আকীদা বা ইসলামী মতবাদ। ২- সঠিক আকীদা বা ইসলামী মতবাদ মোতাবেক আমল বা কার্য সম্পাদনের প্রতি উৎসাহ প্রদান। ৩-ইসলামের প্রকৃত আদর্শ মোতাবেক চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রাখার প্রতি লক্ষ্য রাখা। এই হাদীসগুলি হতে শিক্ষণীয় বিষয়গুলিও তুলে ধরেছি। যাতে মুসলিম সমাজ আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর শ্রদ্ধান্বিত ভালোবাসার সহিতপ্রকৃত নিষ্ঠাবান হয়ে তাঁর অনুসরণ করে দুনিয়া ও পরকালে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হয়।

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।